রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় নৌকা প্রতীক বিজয়ী করার লক্ষ্যে বিশাল কর্মী সমাবেশ

তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডঃ আব্দুর রহমান গাজীর অকাল মৃত্যুতে শোক সভা এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রার্থী সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সরদার জাকির হোসেনের নৌকা মার্কা বিজয় করার লক্ষ্যে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকালে তালার শিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তালা সদর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন অনুষ্ঠিত হয়। প্রয়াত আব্দুর রহমান গাজীর ছোটভাই ও গাজী সিরাজ উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুর রহমান গাজী।

স্বাগত বক্তব্য রাখেন তালা সদর ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্র্থী ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন। আওয়ামী লীগ নেতা শাহীনুর রহমান খা’র পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখে তালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার মশিয়ার রহমান, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দিন জোয়ার্দ্দার, উপজেলা জাতীয় পার্টির সাবেক উপজেলা সভাপতি মীর আবুল কালাম, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহবুদ্দিন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলপ, আওয়ামীলীগ নেতা সৈয়দ ঈদ্রিস, উদয় গুহ, মোহাম্মদ আলী শেখ, আজিজ মোড়ল, শাওন মোল্লা ও মোঃ মহিউদ্দিন প্রমুখ।

এ সময় বক্তরা আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী সরদার জাকির হোসেনকে বিজয়ী করতে সকল ভোটারদের প্রতি আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা

সাতক্ষীরার তালায় নাগরিক সমাজ সংগঠনসমূহের যৌথ নেটওয়ার্ক ‘সমতা ফোরাম’ (সিএসও হাব, সাতক্ষীরা)-এরবিস্তারিত পড়ুন

তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ

দেশে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপনের উপর গুরুত্ববিস্তারিত পড়ুন

কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল

সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাবিস্তারিত পড়ুন

  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম
  • তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি
  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ