শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মাগুরা চ্যাম্পিয়ন

তালায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলায় মাগুরা ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় তালা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মাগুরা ইউনিয়ন ফুটবল একাদশ ট্রাইব্রেকারে ৩-০ গোলের ব্যবধানে খলিষখালী ফুটবল একাদশকে পরাজিত করে। এর আগে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হয়।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ এনামুল ইসলাম, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হুদা, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল, তালা থানার ওসি (তদন্ত) মোঃ আবুল কালাম আজাদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, নগরঘাটা ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিপু, শালিখা কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু প্রমুখ।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মীর হারুন-অর-রশিদ পুকার এবং লাইনাসম্যান ছিলেন হাবিবুর রহমান হাবিব ও ময়নুল ইসলাম। শত শত দর্শক খেলাটি উপভোগ করেন।

একই রকম সংবাদ সমূহ

খুলনায় সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় তালা প্রেসক্লাবের নিন্দা

তালা প্রতিনিধি: খুলনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় তীব্রবিস্তারিত পড়ুন

তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় আঠারোমাইল–পাইকগাছা সড়কে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধে কার্যকরবিস্তারিত পড়ুন

  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত
  • তালায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
  • তালায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত পলাতক
  • তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
  • তালায় নারী সমাবেশ: সহিংসতা, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান
  • তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা
  • তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা