রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৭০ চুরির ঘটনায় গ্রেফতার ব্যক্তি ইংরেজিতে এমএ

চুরি করেছেন ১৭০টি। আর এসব চুরির পেছনে রয়েছেন এক উচ্চশিক্ষিত যুবক। শুনতে অবাক লাগলেও এমন ঘটনা ঘটেছে ভারতে।

দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ঘাটাল শহরের একটি ফ্ল্যাট থেকে চুরির অভিযোগে গ্রেফতার করা হয় এক ‘উচ্চশিক্ষিত’ যুবককে। চুরির ঘটনাটি ঘটেছিল বিদ্যুৎ দপ্তরের কর্মীর বাড়িতে।

পুলিশ অফিসাররা ভেবেছিলেন, সাধারণ চুরির ঘটনার মতো এ চুরিও তেমন একটি ঘটনা। কিন্তু চোরের কাছ থেকে জানতে পারে সে ১৭০টির ও বেশি চুরি করেছে। এটি জানার পর অবাক পুলিশ অফিসাররা। এ রকম ঘটনা ঘটতে পারে তারা ভাবতে পারেননি।

গ্রেফতার ব্যক্তির নাম সৌমাল্য চৌধুরী। তিনি ইংরেজিতে এমএ পাস করেছেন। ওই যুবকের আদি বাড়ি আসানসোলে। কিন্তু পূর্ব মেদিনীপুরের মেচোগ্রামে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন তিনি।

৩ জানুয়ারি দুপুরে ঘাটাল শহরের ১৬ নম্বর ওয়ার্ডের একটি ফ্ল্যাটের তালা ভেঙে মহাশ্বেতা দে নামে বিদ্যুৎ দপ্তরের এক কর্মীর তিন লাখ টাকার সোনার গহনা চুরি হয়েছিল। তা নিয়ে অভিযোগও হয়েছিল থানায়।

পুলিশ এ অভিযোগ পেয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে। আর সেই সূত্র ধরেই রোববার পাশকুড়া থানা এলাকা থেকে সৌমাল্যকে গ্রেফতার করে। পরে সৌমাল্যকে ঘাটাল আদালতে তোলা হয়। এবং পাঁচ দিন রিমান্ডের নির্দেশ দেওয়া হয়।

জানা গেছে, সৌমাল্য বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ পাস করেছেন। তিনি খড়গপুরে দক্ষিণ-পূর্ব রেলে অস্থায়ী কর্মী হিসেবে চাকরি করেন। তার বাবা পূর্ত দপ্তরের একজন অবসরপ্রাপ্ত কর্মী৷

পুলিশ আরও জানায়, এটি সৌমাল্যের প্রথম চুরি নয়। ইতোমধ্যে সে ১৭০টিরও বেশি চুরি করেছে। ২০২১ সালের ৯ জুন হাওড়ার আন্দুল স্টেশন রোডের একটি ফ্ল্যাটে প্রায় ১০ লাখ টাকা সোনার গহনা চুরির ঘটনায় সৌমাল্য ও তার সঙ্গী প্রকাশ শাসমলকে পাশকুড়া থেকে গ্রেফতার করেছিল সাঁকরাইল থানার পুলিশ। তখন রাজ্যবাসী ওই উচ্চশিক্ষিত চোরের বিষয়ে জানতে পেরেছিলেন। সৌমাল্য পুলিশের কাছে স্বীকার করেছে, চুরি করতে তার ভালো লাগে। আর সে ক্লিপটোম্যানিয়ায় আক্রান্ত।

আসানসোলে থাকাকালীন স্থানীয় কয়েকজন দুষ্কৃতির সঙ্গে মিশে চুরির অভিজ্ঞতা হয় সৌমাল্যর৷

পুলিশকে সে জানিয়েছে, এখন পর্যন্ত সে ১৭০টি চুরি করেছে।

এ বিষয় চিকিৎসকরা জানিয়েছেন, এ রোগে আক্রান্তরা অর্থের লোভে নয়, এরা চুরি করার নেশায় পড়ে। সৌমাল্য ছোটবেলা থেকে একাকীত্বে ভুগত। চুরি করার পর তার চাকরি চলে যায়। তার পরও সে চুরি করা ছাড়েনি। ২০১৯ সালের পর ধারাবাহিকভাবে সৌমাল্য চুরির ঘটনায় যুক্ত থাকায় তার মা আত্মহত্যা করেন বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ব্যস্ততার মাঝে নিউইয়র্কে এক ভিন্ন সুর শোনাবিস্তারিত পড়ুন

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোরবিস্তারিত পড়ুন

  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট