শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৯ নভেম্বর বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখা যাবে ১০০ টাকায়

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ দিয়ে মাঠে ফিরেছে বাংলাদেশ। এই সিরিজে তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু আগামী ১৯ নভেম্বর।

এই সিরিজ দিয়ে মাঠে দর্শক ফেরাচ্ছে দেশের ক্রিকেটের সবোর্চ্চ সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। করোনার পর এই প্রথম ঘরের মাঠে দর্শক প্রবেশ করতে দিবে বিসিবি। গত বছরের মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলে বাংলাদেশ। ওই সিরিজেই সর্বশেষ মাঠে বসে খেলার সুযোগ পেয়েছেন দর্শকরা।

তবে এবার মাঠে বসে খেলা দেখার জন্য অনুমতি পাবে ৫০ শতাংশ দর্শক। আর মাঠে বসে খেলা দেখতে হলে অবশ্যই থাকতে হবে করোনা ভাইরাসের টিকা।

এই সিরিজের টিকিট বিক্রি শুরু হবে বৃহস্পতিবার থেকে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকেট বিক্রি হবে। টিকেটের মূল্য আগের মতোই রাখা হয়েছে। সর্বনিম্ন ১০০ টাকা মূল্যে টিকেট পাওয়া যাবে। আর সর্বোচ্চ মূল্য ১০০০ টাকা।

এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, টিকেটের মূল্যতে কোনো পরিবর্তন আসেনি, আগের মতোই রাখা হয়েছে। ১০০, ১৫০, ৩০০, ৫০০ ও ১০০০ টাকায় টিকেট পাওয়া যাবে।

একই রকম সংবাদ সমূহ

সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানেবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন