শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১ আগস্ট শুক্রবার চালু হচ্ছে কলারোয়ার মডেল মসজিদ, পৃথক ব্যবস্থা মহিলাদের

নিজস্ব প্রতিনিধি: অবশেষে ১ আগস্ট শুক্রবার জুম্মার নামাজ আদায়ের মাধ্যমে চালু হতে যাচ্ছে সাতক্ষীরার কলারোয়ার মডেল মসজিদটি।
আনুষ্ঠানিক উদ্বোধন প্রায় বছর দুয়েক আগে হলেও এতোদিন চালু হয়নি নিয়মিত নামাজ আদায়সহ মসজিদের কোন কর্মযজ্ঞতা। মুসল্লিদের দাবি ও সময়ের প্রেক্ষাপটে স্থানীয় উপজেলা প্রশাসন মডেল মসজিদটির কার্যক্রম ও নিয়মিত নামাজ আদায়ের লক্ষ্যে কাজ করেছেন। ফলশ্রæতিতে ১ আগস্ট শুক্রবার জুম্মার নামাজের মধ্যদিয়ে মসজিদটি চালু হতে যাচ্ছে। ইতোমধ্যে প্রায় সকল প্রস্তুতি ও আনুষাঙ্গিক নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

মডেল মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম জানান, ইনশাল্লাহ ১ আগস্ট শুক্রবার জুম্মার নামাজ আদায়ের মাধ্যমে মডেল মসজিদটি আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। মসজিদের দ্বিতীয় তলা সম্পূর্ণ ও তৃতীয় তলার অর্ধেক স্থানে পুরুষ মুসল্লিরা নামাজ আদায় করতে পারবেন। আর তৃতীয় তলার বাকী অর্ধেক স্থানে মহিলাদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হচ্ছে।’

তিনি মুসল্লীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

উপজেলা মসজিদের নিয়মিত মুসল্লীরা ও স্থানীয়রা জানান- মডেল মসজিদ নির্মাণের জন্য কয়েক বছর আগে উপজেলা মসজিদ ভেঙে পাশে অস্থায়ী মসজিদে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। তবে নানান কারণে মডেল মসজিদটি নির্মাণ কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব হয়নি। বছর দুয়েক আগে অসম্পূর্ণ অবস্থায় রেখে বিগত সরকার প্রধান ভার্চুয়ালি মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তবে মসজিদটি নির্মাণ কাজ যেমন সম্পন্ন হয়নি তেমনি নামাজ আদায়ের পরিবেশও তৈরি হয়নি। ফলে বাধ্য হয়ে পাশের অস্থায়ী মসজিদেই নিয়মিত নামাজ আদায় করে আসছিলেন মুসল্লিরা। আর বারবার দাবি করছিলেন মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন করে নামাজের সুন্দর স্থানের পরিবেশ ব্যবস্থা বাস্তবায়ন করতে।
এরূপ প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের প্রচেষ্টায় বাজেট সামান্য বাড়িয়ে ও ইউএনও জহুরুল ইসলামের সার্বক্ষনিক তদারকিতে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান অবশেষে মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করেছে।

তারা আরো জানান, উপজেলা মসজিদটি চালু হলে একদিকে যেমন মুসল্লিদের নামাজ আদায়ের সুন্দর পরিবেশ তৈরি হবে তেমনি দীর্ঘদিন অব্যবহৃত থাকা নতুন স্থাপনাটি প্রাণচাঞ্চল্য হবে বলে।

১ আগস্ট শুক্রবার জুম্মার নামাজ আদায়ের মাধ্যমে কলারোয়ার মডেল মসজিদটি চালু হওয়ার খবরে তারা উচ্ছাসিত।

একই রকম সংবাদ সমূহ

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোরবিস্তারিত পড়ুন

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়বিস্তারিত পড়ুন

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছেবিস্তারিত পড়ুন

  • ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • ‘৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার’ : ধর্মমন্ত্রী
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তিকে অযোগ্য ঘোষণা
  • ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব
  • দেশে প্রথম জাতীয় তাফসির প্রতিযোগিতা, বিজয়ীদের জন্য ২ লাখ টাকা পুরস্কার