বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেলো যে ২০ দল

২০২৪ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটের ৯ম আসরে ২০টি দল অংশ নিবে।

বৃহস্পতিবার চূড়ান্ত হয়েছে কোন কোন দল আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে।

শেষ দল হিসেবে যোগ্যতা অর্জন করেছে আফ্রিকার দেশ উগান্ডা। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সরাসরি সুযোগ পেয়েছে ১২টি দল। বাকি ৮টি দলকে যোগ্যতা অর্জন করতে হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসরের আয়োজক দেশ হিসেবে সরাসরি খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম আটে শেষ করা আটটি দলও সরাসরি সুযোগ পেয়েছে। তারা হল- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও শ্রীলংকা।

এই আটটি দলের বাইরে ২০২২ সালের ১৪ নভেম্বর পর্যন্ত র‌্যাংকিংয়ে ক্রমতালিকায় থাকা বাংলাদেশ ও আফগানিস্তান সরাসরি বিশ্বকাপে খেলবে।

এছাড়া আটটি দলকে যোগ্যতা অর্জন করে বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করতে হয়েছে। পাঁচটি অঞ্চলে হয়েছিল যোগ্যতা অর্জন পর্বের লড়াই।

আফ্রিকা অঞ্চল থেকে- নামিবিয়া ও উগান্ডা।

যুক্তরাষ্ট্র থেকে- কানাডা

এশিয়া থেকে-নেপাল আর ওমান

ইস্ট এশিয়া প্যাসিফিক থেকে- পাপুয়া নিউগিনি

ইউরোপ থেকে- আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা