রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু মেক্সিকো সিটিতে, ফাইনাল নিউজার্সিতে

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মধ্যে দিয়ে বদলে যাচ্ছে ফুটবলের ইতিহাস। প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে তিনটি দেশে-কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে। যৌথ আয়োজনে হতে যাওয়া এই টুর্নামেন্টে লড়বে ৪৮ দল। এরই মধ্যে রোববার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উপস্থিতিতে ফিফা টিভি সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে আগামী বিশ্বকাপের বিভিন্ন পর্বের ম্যাচের সূচি ও ভেন্যু ঘোষণা করেছে।

সেখানেই জানানো হয়েছে, ১১ জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে হবে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ফাইনাল হবে ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

প্রথমবারের মতো নকআউট পর্ব শুরু হবে ৩২ দল নিয়ে। খুব স্বাভাবিকভাবেই বাড়ছে বিশ্বকাপের ব্যাপ্তি ও ম্যাচের সংখ্যাও। ৩০-৩২ দিনের বদলে আগামী বিশ্বকাপ হবে ৩৯ দিনের, ম্যাচের সংখ্যা ৬৪ থেকে বেড়ে দাঁড়াচ্ছে ১০৪টিতে।

কানাডা তাদের উদ্বোধনী ম্যাচ খেলবে টরেন্টোতে, যুক্তরাষ্ট্র দলের প্রথম ম্যাচ রাখা হয়েছে লস এঞ্জেলসে। গ্রুপ পর্বের ১০ ম্যাচসহ ১৩ ম্যাচ আয়োজন করবে কানাডার দুই শহর টরেন্টো ও ভ্যানকুবার। মেক্সিকোতেও হবে ১৩ ম্যাচ। মেক্সিকো সিটি, গুয়াদালজারা ও মনেটেরিতে হবে খেলা। টুর্নামেন্টের বাকি ৭৮টি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রের ১১টি শহরে।

১৯৭০ ও ১৯৮৬ সালের পর মেক্সিকো এনিয়ে তৃতীয়বার বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। বিশ্ব আসর এই প্রথমবার বসতে যাচ্ছে কানাডাতে। বাকি ৪৫ দল চূড়ান্ত হবে বাছাইপর্ব শেষে। ৯ জুলাই কোয়ার্টার ফাইনাল হবে ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে। পরের দিন ইঙ্গলউডের সোফি স্টেডিয়ামে হবে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। ১১ জুলাই মায়ামি গার্ডেন্স ও কানসাস সিটিতে হবে শেষ আটের বাকি দুই ম্যাচ। ১৪ ও ১৫ জুলাই আর্লিংটন ও আটলান্টায় হবে সেমিফাইনাল। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হবে ১৮ জুলাই মায়ামি গার্ডেন্সে। তারিখ জানালেও ম্যাচ শুরুর সময় এখনো চূড়ান্ত করেনি ফিফা।

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ব্যস্ততার মাঝে নিউইয়র্কে এক ভিন্ন সুর শোনাবিস্তারিত পড়ুন

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোরবিস্তারিত পড়ুন

  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট