শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২ বছর পর ‘বন্ধন এক্সপ্রেস’ চালু খুলনা-কলকাতা রুটে

করোনা অতিমারির কারণে দীর্ঘ ২ বছরের বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে চালু হলো কলকাতা থেকে খুলনা যাতায়াতকারী বন্ধন এক্সপ্রেস ট্রেন। মাত্র ১৯ জন যাত্রী নিয়েই আজ রবিবার সকাল ৭টা ১০ মিনিটে বন্ধন এক্সপ্রেস (কলকাতা-খুলনা) ট্রেনটি কলকাতা স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দেয়। সবুজ পতাকা নাড়িয়ে এই ট্রেন যাত্রার শুভ সূচনা করা হয়।

এদিন সকালে ট্রেন ছাড়ার আগে প্রত্যেক যাত্রীর গোটা শরীর ভালো চেক করা হয়।

তাদের মোবাইল, ওয়ালেট, ঘড়ি সবকিছু একটি নির্দিষ্ট স্থানে রেখে গোটা শরীর চেক করেন বিএসএফ কর্মকর্তারা। এসময় অতিরিক্ত মালপত্র বহনের জন্য অতিরিক্ত শুল্ক ধার্য করা হয়। সেক্ষেত্রে কোনও যাত্রীর কাছে ৩৫ কেজি থেকে ৫০ কেজি পর্যন্ত মালামাল থাকলে, প্রতি কেজিতে ২ মার্কিন ডলার অতিরিক্ত ফি দিতে হয়। এরপর সেখানে তাদের টিকিটে সিল মেরে ইমিগ্রেশন কাউন্টারে পাঠানো হয়।

সেখানেও আবার পরীক্ষা করে ট্রেনে প্রবেশ করানো হয়। ট্রেন ছাড়ার আগে স্নিফার ডগ দিয়ে পুরো ট্রেনেও তল্লাশি চালায় বিএসএফ কর্মকর্তারা।

পূর্ব রেল (শিয়ালদা ডিভিশন) অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ম্যানেজার ও জনসংযোগ কর্মকর্তা হরি নারায়ন জানান, বন্ধন এক্সপ্রেস আজকে গিয়ে আজকেই আবার খুলনা থেকে কলকাতা ফিরে আসবে। করোনা অতিমারির কারণে যেহেতু দীর্ঘদিন বন্ধ ছিল, তাই যাত্রীসংখ্যা একটু কম।

তবে আগামী দিনে ১০০% যাত্রী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরো জানান, দীর্ঘ প্রায় ২৬ মাস পর বন্ধন এক্সপ্রেস ট্রেনটি চলছে। স্বভাবতই যাত্রীদের মধ্যেও ছিল উচ্ছ্বাস। টিকিট পেতে তাদের কোনও রকম অসুবিধা হয়নি। প্রথমদিনে যাত্রী সংখ্যা ছিল অত্যন্ত কম, মাত্র ১৯ জন।

সপ্তাহে দুইদিন- রবি এবং বৃহস্পতিবার এই ট্রেনটি কলকাতা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়। অন্যদিকে সপ্তাহে পাঁচদিন মৈত্রী এক্সপ্রেস চলাচল করে।
উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে ২০১৭ সালের নভেম্বর মাসে এই শীততাপ নিয়ন্ত্রিত ট্রেন সার্ভিস চালু হয়। বন্ধন এক্সপ্রেসের যাত্রীদের দুইটি ক্যাটাগরি আসন রয়েছে- একটি এক্সিকিউটিভ ক্লাস এবং অন্যটি চেয়ার কাট। এক্সিকিউটিভ ক্লাসে ভাড়া ১২০০ রুপির মতো, চেয়ার কাটে ভাড়া ৮০০ রুপির মত।

একই রকম সংবাদ সমূহ

বিডি নিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াবিস্তারিত পড়ুন

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ডিবি।বিস্তারিত পড়ুন

তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ

কিশোর গ্যাংয়ের পেছনে প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে মনে করেন জাতীয়বিস্তারিত পড়ুন

  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • সংরক্ষিত এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা
  • মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • এমপি পদ থেকে পদত্যাগ করলেন মিষ্টি
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর