মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৫ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টায় বন্ধের নির্দেশ দেশের সব দোকানপাট, খোলা থাকবে যেগুলো

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে নতুন করে সরকারি ও বেসরকারি অফিস, দোকানপাট এবং ব্যাংকের সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। রোববার (৫ এপ্রিল) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এর আগে, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকের পর ব্রিফিংয়ে এসে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

নতুন সিদ্ধান্ত অনুসারে, সরকারি ও বেসরকারি সব ধরনের অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। আগে যেখানে অফিস সময় এক ঘণ্টা বেশি ছিল, এখন তা এক ঘণ্টা কমিয়ে আনা হয়েছে। একইসঙ্গে ব্যাংকিং কার্যক্রমও নতুন সময়সূচির আওতায় আনা হয়েছে। ব্যাংকগুলো সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত লেনদেন কার্যক্রম চালাবে। তবে দিনের শেষে আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করে ব্যাংকগুলো বিকেল ৪টার মধ্যে বন্ধ হবে।

অপরদিকে বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে দেশের সব মার্কেট, শপিংমল ও সাধারণ দোকানপাট সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কিছু জরুরি সেবা খাতকে এ নির্দেশনার বাইরে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে- কাঁচাবাজার, ওষুধের দোকান এবং খাবারের দোকান। এসব প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের পরও প্রয়োজন অনুযায়ী খোলা রাখতে পারবে।

এছাড়াও জরুরি সেবার মধ্যে ফার্মেসিগুলোকে বিশেষভাবে ছাড় দেওয়া হয়েছে, যা রাত পর্যন্ত বা প্রয়োজন হলে ২৪ ঘণ্টাও খোলা থাকতে পারবে। একইসঙ্গে হাসপাতাল-সংলগ্ন দোকান, জরুরি চিকিৎসাসেবা কেন্দ্র এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের কিছু নির্দিষ্ট দোকানও এই নিষেধাজ্ঞার বাইরে থাকতে পারে বলে উল্লেখ করা হয় নির্দেশনায়।

এদিকে এসব সিদ্ধান্ত মূলত জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।

জানা যায়, সংশ্লিষ্ট নির্দেশনা বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয়কে কঠোরভাবে মনিটরিং করার দায়িত্ব দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্তবিস্তারিত পড়ুন

কলকাতায় হোটেল ছাড়তে হচ্ছে বাংলাদেশিদের, থাকার খরচ বেড়ে তিনগুণ

কলকাতায় নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর হঠাৎ বদলে গেছেবিস্তারিত পড়ুন

ভারতজুড়ে ফের বিক্ষোভে নামার হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় ভারতজুড়ে আবারও বড় ধরনের আন্দোলনে নামারবিস্তারিত পড়ুন

  • তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?
  • বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি নবায়ন, বিহারের আপত্তি নিয়ে যা বলল দিল্লি
  • ভারতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলদেশি, হোটেল মালিক গ্রেপ্তার
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত
  • গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা প্রযুক্তিগত পর্যায়ে অব্যাহত রয়েছে: জয়সওয়াল
  • কলকাতা থেকে দুই সীমান্ত দিয়ে ফিরছে ছয় বাংলাদেশির লাশ
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফিরছে শনিবার
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় দিল্লি: দীনেশ ত্রিবেদী
  • কলকাতায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি নিহতের ঘটনায় ভারতীয় হাইকমিশনারের দুঃখ প্রকাশ