রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৬ মাস ২৮ দিনে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করায় মাদরাসাতু আল-ফুরকানের এ্যাওয়াড প্রদান

সাতক্ষীরা সংবাদদাতাঃ মাদরাসাতু আল-ফুরকানের উদ্যোগে হিফজুল কুরআন এ্যাওয়াড প্রদান করা হয়েছে। মাত্র ৬ মাস ২৮ দিনে এক শিক্ষাথীর হেফজ সম্পন্ন করাসহ ১০জন হেফজ সম্পন্নকারীর হাতে এ্যাওয়াড তুলে দেওয়া হয়।

রবিবার (৩ নভেম্বর) জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির সাতক্ষীরা সিটি কলেজের প্রাক্তন ভাইস প্রিন্সিপাল শহিদুল ইসলাম মুকুল। প্রতিষ্ঠানটির সভাপতি অধ্যাপক মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং প্রিন্সিপাল মাহমুদুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারী বিশিষ্টি শিক্ষাবিদ মাওলানা আজিজুর রহমান। অনুষ্টানে কুরআন তেলাওয়াত, তিন ভাষায় বক্তৃতা, কৌতুক, ইসলামী সঙ্গীতসহ বিভিন্ন বিষয়েম মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তরা বলেন, ধর্মীয় ও আধুনিক শিক্ষার একটি অনন্য প্রতিষ্ঠান মাদরাসাতু আল ফুরকান। তানভির হাসান মেহেদী সাতক্ষীরা খুলনারোড মোড় বাসটারমিনাল সংলগ্ন মাদরাসাতু আল-ফুরকানের ছাত্র এবং জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোনাখালি গ্রামের আব্দুল মান্নান গাজীর ছেলে। মাত্র ৬ মাস ২৮ দিনে সে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করেছে।

আবু সাইদ বিশ^াস
সাতক্ষীরা
০৩-১১-২৪

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট শক্তি, পলাতক অপরাধী বা গণহত্যাকারীকেবিস্তারিত পড়ুন

জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

কেক কেটে উৎসব নয়, জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের হাতে উপহার আর অসহায় মানুষেরবিস্তারিত পড়ুন

এবারের পূজায় কেউ নিরাপত্তাহীনতায় ভোগেনি : পূজা উদযাপন ফ্রন্ট

এবারের দুর্গাপূজায় দেশের কোথাও সনাতন ধর্মাবলম্বীরা নিরাপত্তাহীনতায় ভোগেননি এবং উৎসবমুখর পরিবেশে পূজাবিস্তারিত পড়ুন

  • নতুন নম্বরপ্লেট ভুল নিয়মে বানালে হতে পারে শাস্তি
  • টঙ্গীতে মাদ্রাসাশিক্ষার্থীকে চুমু: সেই শিক্ষকের জামিন নামঞ্জুর
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
  • কুমিল্লায় হাসিনার দেশে ফেরার মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ নেতা-কর্মী গ্রেপ্তার
  • পর্যটকশূন্য সাজেক থমথমে, চলছে না যানবাহন
  • ধর্ম-বর্ণ নির্বিশেষে সব জনগোষ্ঠীকে নিয়ে রাজনীতি করতে চায় বিএনপি: মীর শাহে আলম
  • ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা
  • বট ও গুপ্ত শুধু জামায়াত-আ.লীগের মধ্যে নয়, আমাদের মধ্যেও আছে: মীর শাহে আলম
  • নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অর্থ মন্ত্রণালয়
  • এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা