সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছেন সাতক্ষীরার শাশ্বত

বিশ্বখ্যাত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর গ্রামের জাহিদ আমিন (শাশ্বত)।

তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর অধ্যয়নের জন্য ‘অক্সফোর্ড ওয়েডেনফেল্ড অ্যান্ড হফম্যান’ বৃত্তির জন্য মনোনীত হয়েছেন।

শাশ্বত সাতক্ষীরার বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ এর পরিচালক শহিদুল ইসলাম ও ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রাক্তন অধ্যক্ষ সৈয়দা কানিজ বিনতে সাবাহ্ দম্পতির সন্তান।

সাতক্ষীরার তালার প্রত্যন্ত গ্রামের শিশুতীর্থ বিদ্যালয় থেকে অক্সফোর্ড যাত্রা কেমন জানতে চাইলে শাশ্বত বলেন, আমি গ্রামে বেড়ে উঠেছি। গ্রামের আলো বাতাসেই আমি অভ্যস্ত। ছোটবেলা থেকেই আমি ক্যারিয়ার ওরিয়েন্টেড না হয়ে মিশন ওরিয়েন্টেড ছিলাম। গতানুগতিক ধারায় পড়ালেখা না করায় বিশ্ববদ্যালয়ের সিজিপিএ কম ছিল। তবে, কম সিজিপিএ পেয়েও যে বিশ্বের বড় বড় স্কলারশিপ পাওয়া সম্ভব- এটা বিশ্বাস করতাম। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিশেষ করে যারা স্কলারশিপে বিশ্বের বিশ্ববিদ্যালয়ে পড়তে চায় তাদের লিডারশিপ ও কমিউনিকেশন স্কিল সমৃদ্ধ করতে হবে।

সাফল্যের অনুপ্রেরণা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে শাশ্বত বলেন, আমার অনুপ্রেরণার জায়গা আমার মা-বাবা। বিশেষ করে আমার মা সারাক্ষণ ছায়ার মতো আমার পাশে থেকেছে। আমি আমার নিজের কমিউনিটি নিজে কাজ করে যেতে চাই।

এদিকে জাহিদ আমিন শাশ্বতের সাফল্যে তাকে শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি।

সংগঠনটির সভাপতি শেখ শাকিল হোসেন বলেন, জাহিদ আমাদের সাতক্ষীরার শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা। তার সাফল্য আমরা সবাই আনন্দিত।

জাহিদ আমিন (শাশ্বত) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক করেছেন এবং বর্তমানে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ এর প্রোজেক্ট কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল

শিশুদের পুষ্টির চাহিদা পূরণ, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং নিয়মিত উপস্থিতিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে বীর মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন দেওয়ার ঘটনায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • সাতক্ষীরার ​ধুলিহরে যুব প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র!
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন
  • সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সার্কিট হাউজ মোড় শাখার অফিস উদ্বোধন ও কমিটি গঠন
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম