সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অধ্যাপক মো.আনিসুর রহিমের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা নিবেদন ও চিত্রাংকন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার সাংবাদিকতার প্রতীক পুরুষ, জেলা নাগরিক কমিটির আহ্বায়ক, অধুনালুপ্ত দৈনিক সাতক্ষীরা চিত্রের সম্পাদক, সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পত্রদূতের সম্পাদকমণ্ডলীর সভাপতি অধ্যাপক মো.আনিসুর রহিমের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা নিবেদন ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৭ই মার্চ ১৯৫৫ সালে এই দিনে পৃথিবীর বুকে জন্ম নিয়েছিল এক উজ্জ্বল নক্ষত্র মো. আনিসুর রহিম। তিনি সমাজের নিষ্পেষিত অবহেলিত মানুষের আলোর পথ দেখিয়েছিলেন। সকল দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর ছিলেন। কখনো তিনি অন্যায়ের সাথে আপোষ করেনি। প্রথমে বিদ্যালয় প্রাঙ্গণে এই মহান ব্যক্তির জন্মদিনে সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের পরিবারের পক্ষ থেকে তার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয় এবং শিশুদের খেলনা ও চকলেট দেওয়া হয়।

(৭ মার্চ) বৃহস্পতিবার বেলা ১১ টায় সাতক্ষীর প্রি ক্যাডেট স্কুলের চেয়ারম্যান সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ডা. দিলারা বেগম’র সভাপতিত্বে সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের উপাধ্যক্ষ ছন্দা রাহা’র সার্বিক তত্ত্বাবধানে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় এক ঝাঁক কোমলমতি শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। চিত্রাংকন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্কুলের সাবেক শিক্ষক ও শুভাকাঙ্ক্ষী শ্যামল রাহা, সহকারী শিক্ষিকা সাদিয়া ইসলাম, কার্তিক রায়, পিজুষ মন্ডল, শাহনাজ পারভীন, কৃষ্ণপদ কুলীন,তাজমিন সুলতানা, পূজা দত্ত, সুশান্ত ঘোষ, রহিমা খাতুন, বিশ্বজিৎ দাস, রেবেকা সুলতানা, আশরাফুল ইসলামসহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক