রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী আটক

নারায়ণগঞ্জের ফতুল্লায় রাবেয়া বেগম নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্বামীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১টায় ফতুল্লার শান্তিনগর এলাকার সেলিম মিয়ার ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত রাবেয়া বেগম (৩৫) ভোলা জেলার দক্ষিণ আইচা থানার তাল্লুক কান্দা গ্রামের তোফাজ্জল সিকদারের মেয়ে। তিনি স্বামী ও সন্তানদের নিয়ে ফতুল্লার হরিহরপাড়া শান্তিনগর দুলাল মিয়া বাড়ির ভাড়া বাসায় থাকতেন।

এ ঘটনায় নিহতের স্বামী সোহেল আহমেদ অপুকে আটক করেছে পুলিশ।

অপু বরিশাল জেলার কোতয়ালী থানার চর নিহালগঞ্জ গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে।

অপু জানান, তার স্ত্রী রাবেয়া বেগম সুদে টাকা দিতেন লোকজনকে এবং বিভিন্নজনের সঙ্গে ফোনে কথা বলতেন। এ নিয়ে দেড় মাস আগে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে চার সন্তানকে বাসায় রেখে চলে যান অপু। এরপর থেকে তিনি অন্যের বাসায় থেকে গার্মেন্টে কাজ করতেন।

বাড়ির লোকজন জানান, সোমবার রাতে অপুকে বাসায় আসতে দেখেছেন তারা। মঙ্গলবার সকালে তার স্ত্রীর গলা কাটা করা লাশ ঘরের ভেতর পাওয়া যায়।

তার শিশু সন্তানরা বলেন, মা বাবা এক রুমে থাকেন; আর তারা পাশের আরেকটি রুমে। রাতে তার বাবা বাসায় এসেছিলেন।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

একই রকম সংবাদ সমূহ

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশেরবিস্তারিত পড়ুন

শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজরবিস্তারিত পড়ুন

পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলছে। নতুনবিস্তারিত পড়ুন

  • নবম পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন
  • বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: জামায়াত আমির
  • দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ব্যারেজের পর দ্বিতীয় পদ্মা সেতু করার সিদ্ধান্ত: সংস্কৃতি প্রতিমন্ত্রী
  • পদ্মা ব্যারাজ হলে ৭ কোটি মানুষ উপকৃত হবে: পানিসম্পদ মন্ত্রী
  • আ. লীগ নিয়ে প্রশ্ন করলে আমরা বিব্রত বোধ করি: প্রতিমন্ত্রী শাহে আলম
  • পদ্মা ব্যারাজের নকশা প্রধানমন্ত্রী নিজেই করছেন: অর্থ উপদেষ্টা
  • তৃতীয় দফায় খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
  • বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, বৈধ হলেই প্রার্থী: মীর শাহে আলম