বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অন্তর্বর্তী সরকারের পাশে থাকবে বিএনপি-জামায়াত-এনসিপি-ইসলামী আন্দোলন

দেশের প্রধান চারটি রাজনৈতিক দল- বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)- বিদ্যমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এক জরুরি বৈঠকে এই আশ্বাস দেন দলগুলোর শীর্ষ নেতারা। একইসঙ্গে নেতারা যেখানেই ফ্যাসিবাদ, সেখানেই সম্মিলিতভাবে তা মোকাবিলার ঘোষণাও দিয়েছেন।

বৈঠক শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, কাল থেকে যেখানে ফ্যাসিবাদ, সেখানেই মোকাবিলা করা হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকার কথা বলেছে প্রধান উপদেষ্টাকে।

ইসলামী আন্দোলনের যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে চারটি দলের নেতারাই সরকারের পাশে থাকার কথা জানিয়েছেন। আগামী নির্বাচনের পরিবেশ তৈরির ক্ষেত্রে সহযোগিতা করবে দলগুলো।

তিনি বলেন, বারবার কেন সচিবালয় আক্রান্ত হয়, সেটি খতিয়ে দেখতে বলেছেন নেতারা। বিভিন্নভাবে পরিস্থিতির সুযোগ নিচ্ছে ফ্যাসিবাদী শক্তি। তারা গুজব ছড়াচ্ছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে মোকাবিলায় সবাই ঐক্যবদ্ধ থাকার কথা বলা হয়েছে।

তবে বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে কেউ সাংবাদিকদের কিছু জানাননি। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে জানানো হবে বলে বলা হয়। এনসিপির পক্ষ থেকেও কিছু বলা হয়নি।

আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর আলোচনা হয়েছে।

তিনি জানান, বিশেষ করে গতকাল মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় জাতির হৃদয় বিদীর্ণ হয়েছে এবং সেখানে নিহত শিশুদের পরিবারে যথাযথ সহযোগিতা ও ক্ষতিপূরণের দাবি তোলা হয়েছে। আহতদের পূর্ণ চিকিৎসার ব্যবস্থা করার কথাও উল্লেখ করেন তিনি।

তাহের বলেন, দেশে পরিকল্পিতভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অপচেষ্টা চলছে এবং গোয়েন্দা ও প্রশাসনিক কিছু দুর্বলতা রয়েছে। এসব দুর্বলতা চিহ্নিত করে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তিনি আরও বলেন, সরকারের উচিত প্রশাসনকে আরো কঠোর এবং সমন্বিত করা যাতে যেকোনো ঘটনা ঘটার আগেই সঠিক তথ্য পাওয়া যায়।

তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান থাকবে না, পুরনো ফ্যাসিবাদ নির্মূল হয়েছে এবং নতুন ফ্যাসিবাদ গজাতে দেওয়া যাবে না। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট থাকবে এবং দেশের প্রতিটি স্থানে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে।

জাতীয় নির্বাচন সামনে রেখে তাহের বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, তাই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ও শক্তিশালী করতে হবে এবং নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার জন্য পর্যাপ্ত পরিবেশ তৈরি করতে হবে।

তিনি জানান, তিনি এবং তার দল সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে এবং গত নির্বাচনের মতো সুষ্ঠু ভোটের মাধ্যমে নতুন সরকার নির্বাচিত হলে তা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক হবে।

অবশেষে তিনি বলেন, ‘প্রিভেনশন ইজ বেটার দেন কিউ’ অর্থাৎ প্রতিরোধই শ্রেষ্ঠ চিকিৎসা, সেই কারণে সরকারের উচিত প্রিভেনশনকে আরও শক্তিশালী করা। প্রধান উপদেষ্টা তাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা মন্ত্রী পরিষদসহ সকলে মিলে কঠোর মনোভাব নিয়ে কাজ করবেন এবং সহযোগিতা কামনা করেছেন। আমরা সরকারকে পাশে থেকে সব ধরনের সহযোগিতা দেবো ইনশাআল্লাহ।

এই বৈঠকে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী; জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ; জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী

দেশ পুনর্গঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশে জুলাই-আগস্টে যে আন্দোলন হয়েছিল, সেটি ছিল সম্পূর্ণবিস্তারিত পড়ুন

  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী
  • মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম
  • ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় তারেক রহমান
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে : প্রধানমন্ত্রী
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • বিশেষ সুবিধা নয়, লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর
  • জবি ঢাকা কলেজের পর আলিয়া মাদ্রাসাতেও সংঘর্ষে জড়াল ছাত্রদল-শিবির
  • ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ