শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ: স্পিকার

রাজস্ব আহরণ, ঋণ ব্যবস্থাপনা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা বর্তমানে দেশের অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

রোববার (২১ জুন) জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে ‘বাজেট হেল্পডেস্ক-২০২৬’-এর আওতায় আয়োজিত বাজেটবিষয়ক ডিব্রিফিং সেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি।

স্পিকার বলেন, সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে বাজেট ডিব্রিফিং সেশনের মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। জাতীয় বাজেট এবং সামগ্রিক আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে সংসদ সদস্যদের সক্ষমতা বাড়াতে এ ধরনের আয়োজন কার্যকর ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, তথ্য ও উপাত্তভিত্তিক বাজেট বিশ্লেষণে বাজেট হেল্পডেস্ক গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করছে। সরকারের আর্থিক নীতি ও কৌশল সম্পর্কে গভীর ধারণা পেতে সংসদ সদস্যরা সংসদ লাইব্রেরির বিভিন্ন তথ্য-উপাত্ত ব্যবহার করতে পারেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাজেট নিয়ে সংসদ সদস্যদের আগ্রহ ও সক্রিয় অংশগ্রহণ জাতির জন্য সুফল বয়ে আনবে। জনগণ বর্তমান সংসদের কার্যক্রমের দিকে গভীরভাবে নজর রাখছে এবং দেশের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা এখান থেকেই নির্ধারিত হবে।

তিনি বলেন, সংসদীয় প্রতিষ্ঠান শক্তিশালীকরণে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় পরিচালিত এ ধরনের কর্মসূচি সংসদ সদস্যদের কার্যকর অংশগ্রহণ ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে জনপ্রত্যাশা পূরণে সহায়তা করছে। পরে তিনি আনুষ্ঠানিকভাবে বাজেট ডিব্রিফিং সেশনের উদ্বোধন ঘোষণা করেন।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, স্বাধীনতার পর সংসদকে ঘিরে জনগণের প্রত্যাশা ছিল অনেক বেশি। জুলাই অভ্যুত্থান-পরবর্তী সংসদ একটি ব্যতিক্রমী সংসদ হিসেবে কাজ করছে এবং দেশের প্রতিটি নির্বাচনী এলাকার মানুষ এর কার্যক্রম পর্যবেক্ষণ করছেন।

তিনি বলেন, অর্থনীতি, সমাজনীতি ও রাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দু হলো সংসদ। তথ্যনির্ভর সংসদ গড়ে তুলতে বাজেট ডিব্রিফিং সেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি বলেন, সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার একটি সময়োপযোগী ও বাস্তবমুখী বাজেট উপস্থাপন করেছে।

তিনি আরও বলেন, বাজেট হেল্পডেস্ক সংসদ সদস্যদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে কার্যকর সহায়তা দিচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের এই উদ্যোগের ফলে এখন সহজেই বাজেট-সংক্রান্ত তথ্য পাওয়া যাচ্ছে, যা বাজেটকে আরও গভীরভাবে বিশ্লেষণের সুযোগ তৈরি করেছে।

অনুষ্ঠানে বিরোধী দলের নেতা, মন্ত্রিসভার সদস্য, হুইপ, আমন্ত্রিত সংসদ সদস্য এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ডিবি।বিস্তারিত পড়ুন

তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ

কিশোর গ্যাংয়ের পেছনে প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে মনে করেন জাতীয়বিস্তারিত পড়ুন

দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক

দলের পরিচয় ব্যবহার করে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেবিস্তারিত পড়ুন

  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ
  • সংরক্ষিত এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা
  • মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • এমপি পদ থেকে পদত্যাগ করলেন মিষ্টি
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
  • নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
  • ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন
  • সুপারিশের পরও বাদ পড়া ৪৬ জনের গেজেট আগামী সোমবার
  • ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ ডায়াগনস্টিক টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র