রবিবার, আগস্ট ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আওয়ামী লীগের শক্তি দেশের সাধারণ জনগণ : শেখ হাসিনা

আওয়ামী লীগ ছেড়ে যাওয়ায় অনেক নেতা হারিয়ে গেছে বলে দাবি করেছেন দলটির সভাপতি শেখ হাসিনা।

রবিবার (২৩ জুন) আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ।

তিনি বলেন, বারবার আঘাত করেও আওয়ামী লীগকে শেষ করে দেয়া যায়নি। ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। কারণ আওয়ামী লীগের শক্তি দেশের সাধারণ জনগণ। তৃণমূলের কর্মীরা, সৈনিকরা। তারা কখনো মাথানত করে না। বিভিন্ন সময় নেতারা অনেকে ভুল করেছেন। আওয়ামী লীগ ছেড়ে চলে গেছেন। যেসব নেতা ভুল করেছেন, তারা বোঝেনি। চলে যাওয়ায় হারিয়ে গেছে। হ্যাঁ, অনেকে ফিরে এসেছে, আমরা গ্রহণ করেছি। আবার অনেকে এখনও সরকার পতনের আন্দোলন করে।

শেখ হাসিনা বলেন, মাতৃভাষায় কথা বলার অধিকার, ২১ ফেব্রুয়ারিকে শহীদ দিবস ঘোষণা, মাতৃভাষা সংরক্ষণে প্রকল্পগ্রহণ, ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি আদায় আওয়ামী লীগই এনে দিয়েছে। আওয়ামী লীগের প্রতিটি পদক্ষেপের ফলে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে রয়েছে। আজকে বাংলাদেশের যত অর্জন, সেগুলো আওয়ামী লীগের দ্বারাই। কিন্তু বারবার এই আওয়ামী লীগের ওপর আঘাত এসেছে। আওয়ামী লীগই গণমানুষের সংগঠন। আওয়ামী লীগ জনগণের অধিকার আদায়ের সংগঠন।

আলোচনায় অংশ নেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধামন্ত্রীসহ সমবেত জনতা।

এদিকে, ক্ষমতাসীন দলটির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আয়োজন সমাবেশ ঘিরে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন দলটির নেতাকর্মীরা। দুপুরের পর থেকে নেতাকর্মীদের ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখর হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান।

শাহবাগ, মৎস্য ভবন, দোয়েল চত্বর, রমনা কালীমন্দিরের প্রধান গেট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড় এলাকা ঘুরে দেখা গেছে, সবখানে আওয়ামী লীগ নেতাদের পদচারণা। দলে দলে তারা সমাবেশস্থলের দিকে আসছেন। ঢাকাসহ এর আশপাশের জেলাগুলো থেকেও নেতাকর্মীদের বিভিন্ন যানবাহনে সমাবেশে এসে যোগ দিতে দেখা যায়। এক পর্যায়ে ‘জয় বাংলা’ স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল।

নেতাকর্মীদের অনেককে বিভিন্ন রঙের টি-শার্ট পরে ও পোস্টার হাতে সমাবেশে যোগ দিতে দেখা গেছে। তারা ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘শুভ শুভ শুভদিন, আওয়ামী লীগের জন্মদিন’ স্লোগান দেন।

একই রকম সংবাদ সমূহ

দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী

‘গত ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষের কাঙ্ক্ষিত উন্নয়নবিস্তারিত পড়ুন

রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে থেকে পদোন্নতিতে মেধা, দক্ষতা ও সততাকেবিস্তারিত পড়ুন

সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই : আন্দালিভ রহমান

দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসে সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয় বরং সহযোগিতার মাধ্যমে এগিয়েবিস্তারিত পড়ুন

  • বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • শাহজালালে ৭ কেজি কুশ জব্দ, গ্রেফতার ভারতীয় নাগরিক
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জ্বালানি সংকট রাতারাতি সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী
  • দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • মানবাধিকার ও ফ্যাক্ট-ফাইন্ডিং বিষয়ে ঢাকায় তিন দিনের আবাসিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
  • শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী