বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আদালতে তালার সাংবাদিক নজরুলসহ চারজন খালাস

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক এস.এম নজরুল ইসলামসহ চারজন গণঅভ্যুত্থানের সময় দায়ের করা একটি ডাকাতি মামলায় খালাস পেয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর সাড়ে বারটায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক শরিফ মো. সানাউল হক এ রায় ঘোষণা করেন।

খালাসপ্রাপ্তরা হলেন তালা সদর ইউপি’র সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির তালা উপজেলা সভাপতি এস.এম নজরুল ইসলাম (৫৯), আটারই গ্রামের মজিবর গাজী (৪৫), শাহপুর গ্রামের সেলিম গাজী (৩৫) এবং রফিকুল মোল্লা (৪৮)।

২০১৭ সালের ১২ জুলাই সন্ধ্যায় তালার ইসলামকাটি ব্রিজের নিকটে এক ব্যক্তিকে অস্ত্রের মুখে জিম্মি করে ৮৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে এই মামলা দায়ের করা হয়। মামলাটি দায়রা মামলা নং ৬৪৩/১৮, ধারা ৩৯৪ (ডাকাতি) মোতাবেক বিচারাধীন ছিল। এ মামলায় বাদীসহ চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় ২০২৫ সালের ২৭ জুলাই। বাদীপক্ষ সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় বিচারক বৃহস্পতিবার সকল আসামিকে খালাস দেন।
আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন এ্যাডভোকেট আশরাফুজ্জামান।

আসামিপক্ষ দাবি করেন, এটি একটি পরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা ছিল। ২০১৬ সালে চেয়ারম্যান পদে জয়ী হলেও আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। এরপর রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে এবং প্রতিহিংসা চরিতার্থ করতেই এই মামলাটি সাজানো হয়।

সাংবাদিক এস.এম নজরুল ইসলাম বলেন, “আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলাম, কিন্তু প্রশাসনিক কারসাজিতে পরাজিত দেখানো হয়। এরপর রাজনৈতিক প্রতিপক্ষের ইন্ধনে আমার বিরুদ্ধে কাল্পনিক ডাকাতি মামলা দেওয়া হয়। দীর্ঘ নয় বছরের লড়াই শেষে সত্যের জয় হয়েছে।”

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

সাতক্ষীরা সদর উপজেলার ৭নং নগরঘাটা ইউনিয়নের রহমতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি গঠন