সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা নিহত

চট্টগ্রামের বায়েজীদ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ইমন রনি নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।

গতকাল রোববার রাতে সংঘর্ষের এক পর্যায়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

এলাকায় আধিপত্য নিয়ে গত এক বছর সময় ধরে ইমন রনির অনুসারীদের সাথে সোহেল গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে একাধিকবার তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছিল। রোববার রাত ৯টার দিকে ইমন রনি তার অনুসারীদের নিয়ে স্থানীয় একটি চায়ের দোকানে আড্ডা দেয়ার সময় সোহেল তার অনুসারীদের নিয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ইমন রাস্তায় পড়ে গেলে তাকে উপর্যুপরি কোপানো হয়।

পরে তার অনুসারীরা সংঘবদ্ধ হয়ে ঘটনাস্থলে আসলে সোহেলসহ অনুসারীরা পালিয়ে যায়। পরে ইমনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইমন পেশায় সিএনজি চালক হলেও সদ্য ঘোষিত বায়েজীদ থানা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য মনোনীত হয়েছিলেন।

নিহতের স্বজনদের অভিযোগ এর আগেও বেশ কয়েকবার তারা থানায় অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পায়নি।

একই রকম সংবাদ সমূহ

ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন

দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদেরবিস্তারিত পড়ুন

প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি

সংঘাত ও প্রতিশোধের রাজনীতি ছেড়ে দেশকে সহনশীলতার রাজনীতির দিকে নিয়ে যাওয়ার আহ্বানবিস্তারিত পড়ুন

উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিল

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নতুন উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০২৬বিস্তারিত পড়ুন

  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে স্কেল অনুমোদন, যেসব জায়গায় পরিবর্তন হলো
  • কার পেনশন কত বাড়বে
  • ‘আমি তোমাদেরই লোক’ : ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি
  • সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
  • ‘এমপিওভুক্ত শিক্ষকদের ভোটের বাইরে রাখার চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন’
  • ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে
  • ১৪ লাখ কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ
  • চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • শিক্ষার আধুনিকায়ন ও এআই ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী
  • শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার : শিক্ষামন্ত্রী
  • দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর