শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আমরা আজও জানি না পিলখানা ট্র্যাজেডি ঘটনার পেছনের ইতিহাস কী : মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ১৫ বছর আগে বিডিআরে যে শোকাবহ ঘটনা ঘটেছিল, সেই ক্ষত নিয়ে আজও বাংলাদেশের মানুষের বুকের রক্ত ঝরছে।

তিনি বলেছেন, আমরা আজও জানি না, এ ঘটনার পেছনের ইতিহাস কী। আমরা সেই শোক বয়ে বেড়াচ্ছি।

রোববার সকালে বনানী কবরস্থানে পিলখানায় সেনাহত্যাযজ্ঞে শহীদ সেনা কর্মকর্তাদের সমাধিতে বিএনপির শ্রদ্ধা ও ফাতিহা পাঠ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটে।

মঈন খান বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এমন ঘটনা ঘটেনি যেখানে একই স্থানে একসঙ্গে ৫৭ জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছে। এই ঘটনা কীভাবে ঘটেছে, এই ঘটনার পেছনে কী ছিল? আজকে বাংলাদেশের মানুষ সেই সত্যি জানতে চায়।

বাংলা ভাষায় একটা কথা আছে, ‘বিচারের বাণী আজ নিভৃতে কাঁদে’ উল্লেখ করে তিনি বলেন, বিচার যদি বিলম্ব হয়, সেই বিচারের কোনো মূল্য থাকে না।

তিনি বলেন, ৭৪ জন সেনা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া আজও ঝুলে আছে, কেন ঝুলে আছে, অভিযোগে যাদেরকে কারাগারে রাখা হয়েছে, এখনও কেন তাদেরকে বিনাবিচারে কারাগারে রাখা হয়েছে। এ ধরনের দুঃখজনক ঘটনা কোনো জাতির ইতিহাসে ঘটেছে কিনা আমাদের জানা নেই।

বাংলাদেশে প্রতিটি নাগরিক যেন সুষ্ঠু বিচারের মাধ্যমে ন্যায়বিচার পায় সেই প্রত্যাশা করেন মঈন খান। এ সময় বেশ কিছু সাবেক সেনা কর্মকর্তা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম

প্রধানমন্ত্রী তারেক রহমান সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে শুধু ঘোষণা পর্যন্ত সীমাবদ্ধ থাকেননি।বিস্তারিত পড়ুন

অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ওবিস্তারিত পড়ুন

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ডিবি।বিস্তারিত পড়ুন

  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ
  • সংরক্ষিত এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা
  • মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • এমপি পদ থেকে পদত্যাগ করলেন মিষ্টি
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
  • নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
  • ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন