বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘আমরা প্রস্তুত, পরীক্ষা নিও না’, হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং এ উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও বাড়ছে।

এমন অবস্থায় ভারতের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তানের সেনাবাহিনী। তারা বলেছে, যেকোনও ধরনের আগ্রাসন মোকাবিলায় পাকিস্তানের সেনাবাহিনী প্রস্তুত।

এ প্রস্তুতির পরীক্ষা না নিতেও সতর্ক করে দিয়েছে পরমাণু অস্ত্রধারী এই দেশটির সেনাবাহিনী। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

সংবাদমাধ্যমটি বলছে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জাতিকে আশ্বস্ত করেছেন যে, প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো সর্বদা দেশকে রক্ষা করতে প্রস্তুত। একইসঙ্গে ভারতকে ‘ধৈর্যের পরীক্ষা’ নেওয়ার বিরুদ্ধেও সতর্ক করেছেন তিনি।

পাকিস্তানের এই প্রধান সামরিক মুখপাত্র বলেন, আমরা আগ্রাসন শুরু করতে যাচ্ছি না। আমরা অত্যন্ত দায়িত্বশীল একটি রাষ্ট্র এবং আমরা সর্বদা যুক্তি এবং গঠনমূলক সম্পৃক্ততার পথ অনুসরণ করব। কিন্তু যদি তারা মনে করে যে, আগ্রাসনই এগিয়ে যাওয়ার পথ, তাহলে আমাদের বার্তা কেবল এটাই: আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না।

তিনি আরও কলেন, সশস্ত্র বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী অথবা অন্য কোনও প্রতিরক্ষা-সম্পর্কিত প্রতিষ্ঠান, সকলেই প্রস্তুতিতে নিয়োজিত আছে। আমরা সর্বত্র, সর্বদা উপস্থিত। আমরা সকল ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।

জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, যদি তারা (ভারত) সামরিক সংঘাতের পথ বেছে নেয়, তবে তা তাদের সিদ্ধান্ত হবে, তবে এ সংঘাত কোথায় নিয়ে যাবে তা আমাদের (সিদ্ধান্ত)।

পাকিস্তান সেনাবাহিনী প্রতিশোধমূলক জবাবের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উল্লেখ করে ডিজি আইএসপিআর আরও বলেন, পাকিস্তানি জাতি যেকোনো মূল্যে তার সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা করবে।

একই রকম সংবাদ সমূহ

নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

নেপালে ভয়াবহ বন্যায় বহু প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেনবিস্তারিত পড়ুন

নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩

নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৫বিস্তারিত পড়ুন

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটির ক্ষেত্রে শিক্ষাকেই অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবেবিস্তারিত পড়ুন

  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • যুক্তরাষ্ট্রে কাজের ভিসায় বড় ধাক্কার শঙ্কা, বেশি বিপাকে পড়বেন যারা
  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২
  • জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী
  • তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে প্রত্যাহার করল ভারত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
  • মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭
  • হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল