মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আমরা ভারতের জনগণের বিরুদ্ধে নই, আগ্রাসনের বিরুদ্ধে: বিএনপি নেতা ফারুক

ভারতের পণ্য বর্জন আন্দোলন চলবে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, ভারতের জনগণের বিরুদ্ধে আমরা নই, আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে।

সোমবার (২২ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় পণ্য বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবেদীন ফারুক বলেন, যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছিলাম সেই স্বাধীন দেশের রাষ্ট্রক্ষমতা আজ এই দেশের জনগণের ওপরই ব্যবহার করা হচ্ছে। যে ভারতকে স্বাধীনতা যুদ্ধের সময় বন্ধু ভাবতাম, সেই ভারত আজ বাংলাদেশের মানুষের বুকের ওপর পাথরের মতো চেপে বসে আছে।

তিনি আরও বলেন, আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন তাহলে কেন এই অবৈধ সরকারের অবৈধ ক্ষমতা প্রয়োগে সহযোগিতা করে যাচ্ছেন। কেন অগণতান্ত্রিক আগ্রাসন চালাতে সাহায্য করছেন। ভারতের পণ্য বর্জন আন্দোলন চলছে, চলবে। ভারতের জনগণের বিরুদ্ধে আমরা নই, আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, কারণ আপনারা এদেশের গণতন্ত্র গলাটিপে হত্যার জন্য সাহায্য করেছেন।

বাংলাদেশের সরকার রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে জনগণের ওপর নির্যাতন চালাচ্ছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, আপনারা গণতন্ত্রকে হত্যা করবেন, বিরোধীদের নির্যাতন করবেন এটা দেশের জনগণ মানবে না।

তিনি আরও বলেন, আপনারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, আপনারা কোনো সেক্টরে যুদ্ধ করেছেন একবার দেশে জনগণের সামনে বলুন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব একজন বড় দলের নেতা, তার কথা সংযত হওয়া উচিত। আওয়ামী লীগকে বলতে চাই, বিএনপিকে আপনারা নিশ্চিহ্ন করতে পারবেন না।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয় সম্পাদক মীর শরাফত আলী সপু, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আ. সালাম আজাদ, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কল্পনা রায়, জাতীয়তাবাদী নবীন দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী