শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য সুদূর অতীত থেকে গড়ে ওঠা এক শক্ত ভিত্তি: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য সুদূর অতীত থেকে গড়ে ওঠা এক শক্ত ভিত্তি। ঐতিহ্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ মিলেই গড়ে তোলে একটি সুসংগঠিত জাতি। জাতির আত্মপরিচয়ে পহেলা বৈশাখ এক উজ্জ্বল উপাদান।

তিনি বলেন, আবহমানকাল ধরে নানা রূপ ও বৈচিত্র্য নিয়ে জাতির জীবনে বারবার ফিরে আসে পহেলা বৈশাখ। নববর্ষের উৎসবের সঙ্গে প্রকৃতির উচ্ছ্বাস ও প্রাণের উজ্জীবন যুগ যুগ ধরে যুক্ত। এই উৎসব আমাদের হৃদয়ে জাগায় স্বজাতির অতীত গৌরব ও ঐশ্বর্যের স্মৃতি।

রোববার (১৩ এপ্রিল) বাংলা নববর্ষ উপলক্ষ্যে দেশ-বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রতি বছর পহেলা বৈশাখ অতীতের আলোকচ্ছটায় অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতের উৎকর্ষ ও অগ্রগতির পথে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। এখন আমাদের প্রয়োজন একটি প্রাণবন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা করা। এর জন্য জনগণের উদার দৃষ্টিভঙ্গি, সংস্কৃতি ও ঐতিহ্যের ভিত্তিতে বহুমতের সহাবস্থান নিশ্চিত করে একটি টেকসই গণতান্ত্রিক কাঠামো গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, নানা ঘটনা ও দুর্ঘটনার সাক্ষী ১৪৩১ সাল পেরিয়ে আমরা আজ ১৪৩২ সালের প্রভাতে উপস্থিত হয়েছি। বিশ্বজুড়ে রক্তপাত ও বিস্ফোরণে অশান্তির ছায়া। শান্তির জন্য অপেক্ষায় বসে থাকলে হবে না, স্বার্থ নয়-সমাধান হতে হবে নিঃস্বার্থ। তাহলেই রক্ত ঝরবে না, শান্তির প্রতীক্ষা দীর্ঘ হবে না। আমাদের অতীতের ক্লান্তি, হতাশা ও গ্লানিকে পেছনে ফেলে নতুন উদ্যমে অগ্রসর হতে হবে।

একই রকম সংবাদ সমূহ

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ডিবি।বিস্তারিত পড়ুন

তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ

কিশোর গ্যাংয়ের পেছনে প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে মনে করেন জাতীয়বিস্তারিত পড়ুন

দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক

দলের পরিচয় ব্যবহার করে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেবিস্তারিত পড়ুন

  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • সংরক্ষিত এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা
  • মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার
  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • এমপি পদ থেকে পদত্যাগ করলেন মিষ্টি
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন
  • রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে: মাহদী আমিন