সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আলোচনা, র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচিতে সাতক্ষীরায় সুন্দরবন দিবস উদযাপন

শরীফুল্লাহ কায়সার সুমন : দিনব্যাপী আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচিতে সাতক্ষীরায় উদযাপন করা হয়েছে চব্বিশ তম জাতীয় সুন্দরবন দিবস।

‘‘সুন্দরবন আমার মা ধ্বংস হতে দেবো না’’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস।

মাশরুবা ফেরদৌস সভাপতির বক্তব্যে ও দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনায় বলেন, প্রতিটি দূর্যোগে সুন্দরবন কত আপন সেটি আমরা টের পাই। আবার দূর্যোগ কেটে গেলে সেই সুন্দরবনকে আমরা শুধু অবহেলা করি না ধ্বংস করি। সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার রক্ষা করতে পারলে সুন্দরবন রক্ষা পাবে। কিন্তু বাঘও কমে ফেলছে নানাভাবে। যেভাবে সুন্দরবনকে রাখা হচ্ছে তাতে অচিরেই সুন্দরবন ধ্বংস হবে। সুন্দরবন ধ্বংস হলে উপকূল ধ্বংস হবে। দেশ ক্ষতিগ্রস্থ হবে। সুন্দরবন রক্ষা করতে তাই দরকার বেশী বেশী জনসচেতনতা।

দেশ টিভি ও দেশ রূপান্তর পত্রিকার সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন সুন্দরবনকে ঘিরে সরকারের সুনির্দিষ্ট বিভাগের দাবি করে বলেন, সুন্দরবন বাংলাদেশের অক্সিজেন ভান্ডার। প্রাণবৈচিত্র্যে সমৃদ্ধ এই বাদাবনকে রক্ষায় দরকার কার্যকরি পদক্ষেপ।

আলোচনা সভায় আলোচনা করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারি পরিচালক সরদার শরীফুল ইসলাম, প্রাণসায়ের পরিবেশ সুরক্ষা মঞ্চের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, অধ্যাপক মোজাম্মেল হোসেন, চ্যানেল টোয়েন্টিফোরের ডিস্ট্রিক্ট রিপোর্টার আমিনা বিলকিস ময়না, সমাজসেবার ওয়ান স্টেপ সার্ভিস কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, উত্তরণের কর্মকর্তা এডভোকেট মুনীর উদ্দিন, ডিসিডি’র রিয়াজুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের নেতা ইমরান হোসেন, রেড ক্রিসেন্টের যুব সংগঠক মাসুদ রানা।

সূচনা বক্তব্য রাখেন পরিবেশবাদী সংগঠন বেলা’র মাহফুজুর রহমান মুকুল। আলোচনা সভা সঞ্চালনা করেন সাকিবুর রহমান বাবলা।

উপস্থিত ছিলেন এনডিসি মো: পলাশ আহমেদ, সিনিয়র সহকারি কমিশনার প্রণয় বিশ^াসসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তাবৃন্দ ও জেলার বিভিন্ন দায়িত্বশীল প্রতিষ্ঠানের ব্যাক্তিবর্গ।

সাতক্ষীরা জেলা প্রশাসনের সার্বিক সহায়তায় বেসরকারি পরিবেশবাদি সংগঠন বেলা, বেলা নেটওয়ার্ক, ধরিত্রী রক্ষায় ধরা, একশন এইড, সুন্দরবন ফাউন্ডেশন ও জেড নেট বিডি এই কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচিতে সংহতি জ্ঞাপন করে সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশনের শাকিলা ইয়াসমিন মেরী, অর্জন ফাউন্ডেশনের রুবেল হোসেন, প্রভা’র সালমা পারভিন, ইউথ নেটওয়ার্কের হৃদয় মন্ডল ও মো: রিপন হোসেন।

আলোচনা সভায় সকলের পক্ষ থেকে সুন্দরবন রক্ষা সরকারি বেসরকারি যে কোন পর্যায় থেকে প্রদান করা কর্মসূচি সফলে সম্মিলিত অঙ্গীকার ব্যাক্ত করা হয়। আলোচনা সভার সুন্দরবন ও পরিবেশ রক্ষার প্রত্যয়ে র‌্যালি অনুষ্ঠিত হয়।

এছাড়াও সাতক্ষীরায় বিভিন্ন সংগঠন বিচ্ছিন্নভাবে সাতক্ষীরার একাধিক উপজেলায় পৃথক পৃথক কর্মসূচি পালন করে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ

জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ মহামান্য রাষ্ট্রপতি ওবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল

বিএনপির সাবেক মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরবিস্তারিত পড়ুন

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে শিশু সুরক্ষার লক্ষ্যে ধর্মীয় নেতা,বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় মাদিনাতুল কুরআন নূরানী হিফজ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর ও সাইনবোর্ড উন্মোচন
  • সাতক্ষীরা জেলা পরিষদের রাকেশ মল্লিকের মেহেরপুরে বদলিতে স্বস্তি
  • সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন