রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আল বুখারি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হলেন ড. ইউনূস

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার আলবুখারি আন্তর্জাতিক ইউনিভার্সিটির (এআইইউ) প্রথম চ্যান্সেলর নিযুক্ত হয়েছেন।
যুক্তরাজ্যের গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়েরও চ্যান্সেলর তিনি। চেয়ারম্যান, ইউনূস সেন্টারের। বিশ্ব-স্বীকৃতি সামাজিক বাণিজ্য ধারণার প্রতিষ্ঠাতা। অর্জন করেছেন অসংখ্য পুরস্কার। এসব জ্ঞান, দক্ষতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে আলবুখারি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নিযুক্ত হয়েছেন তিনি।

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, অর্থনৈতিক আন্দোলন ক্ষুদ্রঋণ কার্যক্রমের প্রবক্তা ড. ইউনূস। তার প্রচেষ্টায় বিশ্বের লাখ লাখ পরিবার দরিদ্রতা থেকে মুক্তি পেয়েছে।

বর্তমানে গ্রামীণ ব্যাংকের ৮৪ লাখ সদস্য রয়েছে। যার ৯৭ শতাংশ নারী। গ্রাহকদের মাঝে এ পর্যন্ত বিতরণ করা ঋণের পরিমাণ ১ হাজার ২০০ কোটি ৫০০ লাখ মার্কিন ডলার।
যুক্তরাষ্ট্রের বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল সিটিজেন মেডেল, দি প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং দি কংগ্রেশনাল গোল্ড মেডেলসহ বহু পুরস্কারে ভূষিত হয়েছে ড. ইউনূস।

ক্ষুদ্রঋণ এবং সামাজিক বাণিজ্য নিয়ে তিনি চারটি বই লিখেছেন। ২০০৩ সালে লেখেন ‘ব্যাংকার টু দি পুওর, এ ওয়ার্ল্ড’। ২০০৮ সালে প্রকাশ পায় ‘উইদাউট পোভার্টি: সোশ্যাল বিজনেস অ্যান্ড দি ফিউচার অব ক্যাপিটালিজম’। ২০০৮ সালে ‘বিল্ডিং সোশ্যাল বিজনেস’ নামের বইটি বাজারে আসে। ২০১৭ সালে প্রকাশ পায় ‘এ ওয়ার্ল্ড অব থ্রি জিরোস’।

মার্টিন লুথার কিং জুনিয়র, মাদার তেরেসা এবং নেলসন ম্যান্ডেলা যে পুরস্কার জিতেছেন, পৃথিবীর ইতিহাসে আরো সাতজন মানুষ একই খেতাবে ভূষিত হয়েছেন। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তাদের একজন।

২০০৯ সালে ফোর্বস ম্যাগাজিনের সবচেয়ে প্রভাবশালী ১০ জন বিজনেস গুরুর একজন হন ড. ইউনূস।

সামাজিক বাণিজ্য ধারণাকে কাজে লাগিয়ে যারা মানবতার সেবা করতে চায়; আল বুখারি ইউনিভার্সিটির সেসব শিক্ষার্থীদের গড়ে তোলার জন্য ড. মুহাম্মদ ইউনূসকে চ্যান্সেলর হিসেবে নিযুক্ত করা হয়েছে। এক বিবৃতিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আল বুখারির ভাইস চ্যান্সেলর এবং প্রেসিডেন্ট অধ্যাপক দাতুক ড. আবদুল আজিজ তাজউদ্দিন বলেন, সামাজিক বাণিজ্যের মূল্যবোধ বিশেষ করে ড. ইউনূসের সামাজিক বাণ্যিজের সাতটি নীতির উপর ভিত্তি করে পুরো শিক্ষাক্রম সাজানো হয়েছে। যাতে শিক্ষার্থীরা সফল সামাজিক উদ্যোক্ততা হতে পারে।

আল বুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা তান শ্রী সায়েদ মুখতার আলবুখারি। আল বুখারি ফাউন্ডেশনের অধীনে প্রতিষ্ঠিত।

এটি একটি অলাভজনক বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। দরিদ্রপীড়িত মেধাবি শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষা নিশ্চিত করাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল