শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্বের লম্বা রুটি বানিয়ে রেকর্ড গড়ল ফ্রান্স, দৈর্ঘ্য কত?

ফ্রান্সে রুটি তৈরির একদল কারিগর বিশ্বের সবচেয়ে লম্বা, সরু, পাতলা পাউরুটি তৈরি করেছেন। এটির দৈর্ঘ্য ১৪০ দশমিক ৫৩ মিটার (৪৬১ ফুট)। এটি রোববার তৈরি করেন তারা।

এই রুটি দেশের অতি পরিচিত একটি প্রতীক, যা স্থানীয়ভাবে ‘ব্যাগুয়েট’ নামে পরিচিত। পাঁচ বছর ধরে সবচেয়ে লম্বা এই রুটি তৈরির রেকর্ড ইতালির দখলে ছিল।

এই পাউরুটি সাধারণত যে আকারের হয়ে থাকে, এটি তার চেয়ে ২৩৫ গুণ বেশি লম্বা। প্যারিসের শহরতলি সুরেসনেসে ফ্রান্স কনফেডারেশন অব বেকার অ্যান্ড পেস্ট্রি শেফদের এক ইভেন্টে সবচেয়ে লম্বা রুটিটি তৈরি করা হয়।
রেকর্ডধারী আগের ব্যাগুয়েটের দৈর্ঘ্য ছিল ১৩২ দশমিক ৬২ মিটার। এটি ২০১৯ সালে জুনে ইতালির কমো শহরে তৈরি করা হয়েছিল।

ফ্রান্সের ব্যাগুয়েট তৈরির একদল কারিগর আগের দিন মধ্যরাত ৩টায় রুটির মিশ্রণ তৈরি ও আকার দেওয়ার কাজ শুরু করেন। এরপর চাকার ওপর বিশেষভাবে নির্মিত অল্প আঁচের চুলায় এটিকে দেওয়া হয়।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বিচারকেরা এই রুটিকে স্বীকৃতি দেওয়ার পর কারিগরদের একজন অ্যান্থনি অ্যারিগাল্ট বলেন, সবকিছু যাচাই–বাছাই করা হয়েছে। আমরা আগের রেকর্ড ভাঙতে পেরেছি, তাও আবার ফ্রান্সে, এটা বেশ আনন্দের।

রুটির একটি অংশ কেটে সবার সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে। রুটিটির পুরুত্ব ছিল অন্তত পাঁচ সেন্টিমিটার। এরপর রুটির বাকি অংশ গৃহহীন মানুষের ভেতর বিলিয়ে দেওয়া হয়।

সরকারি নিয়ম অনুযায়ী, ফ্রান্সের এই ঐতিহ্যবাহী সরু রুটির দৈর্ঘ্য অবশ্যই ৬০ সেন্টিমিটার হতে হয়। এটি ময়দা, পানি, লবণ ও ইস্ট দিয়ে তৈরি করা হয় এবং এটির ওজন হতে হয় প্রায় ২৫০ গ্রাম।

একই রকম সংবাদ সমূহ

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা

থিম্পু যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শুক্রবার (১৮বিস্তারিত পড়ুন

  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত