শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাড়িতে চেতনা নাশক ব্যবহার করে চুরি চক্রের সদস্য গ্রেফতার

আশাশুনিতে অতিরিক্ত পুলিশ সুপারের প্রেস ব্রিফিং

জিএম আল ফারুক আশাশুনি ঃ বাড়িতে চেতনা নাশক ব্যবহার করে চুরি চক্রের এক সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে।

বুধবার (২৯ নভেম্বর) বিকালে আশাশুনি থানায় আয়োজিত প্রেস ব্রিফিং এ সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এস এম জামিল আহমেদ এ তথ্য জানান। প্রেস ব্রিফিংকালে সহকারী পুলিশ সুপার জানান, বিগত ৬/৭ মাস জেলার বিভিন্ন এলাকায় বাড়িতে চেতনা নাশক ব্যবহারের মাধ্যমে বাড়ির লোকজনকে অচেতন করে মালামাল চুরির ঘটনা ঘটে আসছে। সাতক্ষীরা পুলিশ সুপার স্যারের নির্দেশে একাজের সাথে জড়িত চক্রটি চিহ্নিত ও আটক করতে আমরা কাজ করে আসছি। এরই অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার শিমুলিয়া গ্রামে অভিযান পরিচালনা করে আশাশুনি থানার বসুখালী গ্রামের মৃতঃ নজরুল ইসলাম গাজীর পুত্র চক্রের সদস্য আঃ রাজ্জাক গাজী (৩৪) কে গ্রেফতার করা হয়েছে। সে প্রায় ২০ বছর যাবৎ শিমুলিয়া গ্রামে নানার বাড়িতে বসবাস করে। সে স্বীকার করেছে যে, আশাশুনি থানা মামলা নং ১৫ তাং ১৭/১১/২৩ ধারা ৩২৮/৪৫৭/৩৮০ পেনাল কোড মামলার বাদী গুনাকরকাটি গ্রামের সেফাতুল্লাহর বাড়িতে চেতনানাশক ব্যবহারে সকলকে অচেতন করে মালামার চুরি চক্রের সদস্য, চুরির সাথে জড়িত। তার বাড়ি থেকে চোরাই মারামালের মধ্যে একজোড়া স্বর্ণের দুল ও একটি স্বর্ণের আংটি উদ্ধার করা হয়েছে।

যার আনুমানিক ওজন সাত আনা। তিনি আরও জানান, এই চক্রের ১০/১২ জনের সিন্টিকেড রয়েছে। তারা চোরাই মালামার স্বর্ণের দোকানে বিক্রয় করে থাকে। ঘটনার দিন সে মোটর সাইকেলে করে সাথী চোরকে সেখানে নামিয়ে দিয়েছিল এবং কাজ শেষে চোরাই মালামালসহ সাথী চোরকে নিয়ে গিয়েছিল। উদ্ধারকৃত মালামাল বাদী শনাক্ত করেছেন। আটককৃতকে জিজ্ঞাসাবাদ শেষে চক্রের অন্য সদস্যদের আটক করে আইনের আশ্রয় নেয়া হবে ও মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে বলে তিনি জানান।

এসময় আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, চুরির ঘটনা থেকে রক্ষা পেতে সকলকে সচেতন হওয়া দরকার। গুনাকরকাটিতে বাইরে রান্না করে গ্রীলের মধ্যে রাখলেও সেখানে বাইরে থেকে কিছু মেশানো সহজ ছিল। রাতে বাদীর সন্তান, পিতা-মাতা-স্ত্রী আগে খাওয়া দাওয়া করে অচেতন হয়ে গেলে বাদী স্থানীয় ডাক্তার ডেকে দেখায়, কিন্তু তেমন কিছু উপলব্ধি না করে পরে বাদী নিজেও ঐ খাদ্য খেয়ে অচেতন হয়ে গেলে চোরেরা চুরি করতে সক্ষম হয়।

তিনি সকলকে খাদ্য দ্রব্য নিরাপদে রাখা, দরজা জানালা খোলা না রাখতে পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, চুরি করে কেউ পার পাবেনা, চোর ধরেছি, বাকীদের ধরতে সক্ষম হবেন বলে তিনি আশা ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান