বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনিতে দেশের চলমান পরিস্থিতি থেকে উত্তোরণের লক্ষ্যে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ আগষ্ট) বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে ও স ালনায় সভায় বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলায় দায়িত্বরত সেনাবাহিনীর মেজর মারুফ, থানা অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী, উপজেলা বিএনপির আহবায়ক স.ম হেদায়েতুল ইসলাম।

সদস্য সচিব মশিউল হুদা তুহিন, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর নূরুল আবছার মোর্তজা, বিএনপি নেতা রাশেদ আহমেদ খোকা, খায়রুল আহসান, ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দিক, জামায়াত নেতা আলমগীর হোসেন পিন্টু, সহ সেক্রেটারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এড শহিদুল ইসলাম।

যুবদল সভাপতি আবু জাহিদ সোহাগ, তুহিন উল্লাহ তুহিন, আজহারুল ইসলাম মন্টু, জামায়াত নেতা রোকনুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওমর ফারুক, নাভিদ নরজ আকাশ ও ফয়সাল, ছাত্রশিবির সভাপতি ইয়াছিন আলী, সাংবাদিক আরিফুল ইসলাম প্রমুখ। সভায় সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন উপস্থিত ছিলেন।

সভায় প্রকৃত দুস্কৃতকারীদের তদন্তপূর্বক তালিকা করে ব্যবস্থা গ্রহন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে কমিটি গঠনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। মেজর আরিফ তার বক্তব্যে বলেন, আশাশুনির সার্বিক আইন শৃংখলার উন্নতি হয়েছে। আমরা আশাশুনিকে আদর্শ উপজেলায় পরিণত করতে চাই।

খাজরা, আনুলিয়া ও শ্রীউলা ইউনিয়নে বিশেষ নজর রয়েছে, কার্যক্রম জোরদার করা হবে। চিহ্নিত দাগী আসামী, অস্ত্র ও পলাতক আসামীর সন্ধান পেলে তথ্য দিবেন দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় বলেন, দ্রুত মোবাইল কোর্ট চালু করা হবে।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল