শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৫

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার ও ইন্সপেক্টর (তদন্ত) মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে রবিবার এএসআই রাজু আহমেদ, এএসআই আব্দুল আলিম অভিযান চালিয়ে সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের জোড়াদিয়া গ্রামের মৃত দীন মোহাম্মদের ছেলে জাকির হোসেন ও দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোঃ মোস্তাফিজুর রহমানকে ১৬ বোতল ফেনসিডিল সহ গুনাকরকাটি ব্রিজের উপর থেকে গ্রেফতার করেন। এব্যাপারে থানায় ৩(২)২৪ নং মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে এএসআই রাজু আহমেদ ও এএসআই আব্দুল আলিম পৃথক অভিযানে কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি গ্রামের মৃত মানিক গাজীর স্ত্রী মঞ্জুয়ারা বেগমকে তার বাড়ির সামনে থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন। এব্যাপারে থানায় ৪(২)২৪ নং মামলা দায়ের করা হয়েছে। পৃথক অভিযানে এএসআই জব্বার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামের নাসিম উদ্দিন সরদারের ছেলে শাহীন সরদার ও আব্দুল মজিদ সরদারের ছেলে সুজন হোসেনকে ২০ পিস ইয়াবাসহ বটতলা কামারের মোড় সংলগ্ন পাকা রাস্তার উপর হতে গ্রেফতার করেন। এব্যাপারে থানায় ৬(২)২৪ নং মামলা দায়ের করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান