শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির শ্রীউলায় “জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত-মানবাধিকার লঙ্ঘন মোকাবেলায়” পরামর্শ সভা

১৪ ডিসেম্বর ২০২২ তারিখ, বুধবার সকাল ১১টায় ও বিকাল ৩টায় উন্নয়ন সংগঠন স্বদেশ সাতক্ষীরা’র আয়োজনে ও ইউএনডিপি এর সহায়তায় আশাশুনি আনুলিয়া ও প্রতাপনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও কমিউনিটি সদস্যদের অংশগ্রহনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল কুদ্দুস এবং আবু দাউদ ঢালীর এর সভাপতিত্বে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কোটইয়ার্ড মিটিং, ইযুথ ক্যাপাসিটি বিল্ড-আপ ট্রেনিং, লারনিং শেয়ারিং মিটিং ও কমিউনিটি ম্যাপিং থেকে প্রাপ্ত তথ্য ও উপাত্ত উপস্থাপন করা হয়। স্বদেশ সংস্থার পক্ষ থেকে প্রকল্প সমন্বয়ক বিশ্বজীৎ দত্ত ও শেখ মোতাহার হোসেন তথ্য উপাত্ত উপস্থাপন করে বলেন, বৈশ্বিক জলবায় পরিবর্তনে বিশ্ব উষ্ণায়ন বেড়ে গেছে এবং এর অভিঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ বাংলাদেশ ও এর উপকূলে অবস্থিত ইউনিয়ন সমুহ।

ঘূর্ণিঝড়, জলোচ্ছাস, ঝড়, সাইক্লোন, নদীভাঙ্গন, উপকূল সুরক্ষাবাঁধ ভাঙ্গন এখন উপকূলবাসী তথা সাতক্ষীরা জেলার উপকূলের মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে। প্রতিবছর একাধিকবার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের আঘাতে হারাচ্ছে সম্পদ, কৃষিজমি, গবাদিপশু, বৃক্ষরাজি প্রভৃতি এবং ভেঙ্গে পড়েছে আর্থিক অবস্থা; ব্যহত হচ্ছে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, খাদ্য নিরাপত্তা, সেনেটারি ও হাইজিন ব্যবস্থা সহ নাগরিক ও সামাজিক নিরাপত্তা। ফলে মানুষ বাস্তচ্যুত হতে এবং বসত ভিটা হারিয়ে জলবায়ু উদ্বাস্তুতে পরিনত হয়ে কর্মহীন, মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। স্বাভাবিক জীবনব্যবস্থা ভেঙ্গে পড়েছে। যা মানুষের বেঁচে থাকার সকল মৌলিক অধিকারসহ বিভিন্ন মানবাধিকারকে ক্ষুন্ন করছে।

এসকল বিষয় মোকাবেলায় স্থানীয় উদ্যোগ ও উত্তরণের কৌশল নির্দ্ধারনে সকলের সুচিন্তিত মতামত আগামী দিনের নাগরিক জীবন ও মানবাধিকার সুরক্ষায় বিশেষ ভুমিকা রাখবে। সভায় পরিষদের চেয়ারম্যান সহ উপস্থিত মেম্বর, সুশীল সমাজ প্রতিনিধি এবং দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্যগন পরামর্শ মুলক মতামত প্রদান করেন।

তারা আগামী দিনে যাতে মানুষের সকল প্রকার মানবাধিকার সুরক্ষিত হয় তার জন্য সরকারের দৃষ্টি আকর্ষন করেন।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়