বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনি অজ্ঞান পার্টির কবলে একটি পরিবার, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার আশাশুনিতে চেতনা নাশক ঔষধ স্প্রে করে আবারো একটি পরিবারের তিন সদস্যদের অজ্ঞান করে স্বর্ণের গহনা, নগদ টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দিবাগত রাত্রে উপজেলার খাজরা ইউনিয়নের ফটিকখালী গ্রামের আফজাল সরদারের বাড়িতে এই ঘটনা ঘটে। অজ্ঞান পার্টির ঔষধে পরিবারের তিন সদস্য এখনো জ্ঞান না ফেরায় তাদের কেমন আত্মীয় পরিচয় ছিল তার সঠিক জানা সম্ভব হয়নি।

এ ঘটনায় অসুস্থ রয়েছেন আফজাল সরদার (৪০) তার স্ত্রী ময়না খাতুন (৩৫) ও ছেলে মনিরুল ইসলাম (২২)। তবে পরিবারের দুটি শিশুসন্তান তারা সুস্থ রয়েছে। তাদেরকে স্থানীয় ডাক্তার চিকিৎসা দিচ্ছেন।

খাজরা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড ইউপি সদস্য রামপদ সানা জানান, গত দুই-তিন দিন আগে আফজালের বাড়িতে অপরিচিত এক যুবক ঘোরাফেরা করতে দেখা যায়। পরিচয় জানতে চাইলে তাদের আত্ম বলে জানায়।

বৃহস্পতিবার দিবাগত রাত্রে সুযোগ বুঝে চেতনাশক ঔষধ স্প্রে করে বাড়ির তিন সদস্যকে অজ্ঞান করে সর্বস্ব নিয়ে পালিয়ে যায়। তিনি আরো জানান প্রতারক যুবক মামার বাড়ি তালা উপজেলা। বাড়ি খুলনায় বলে তিনি প্রতিবেদককে জানান। তবে তাদের কত টাকা বা সোনার গহনা নিয়ে গেছে জ্ঞান না ফেরাই সঠিক তথ্য জানা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, গত এক মাসে চেতনা নাশক ঔষধ স্প্রে করে হাজরা ইউনিয়নের মুক্তিযোদ্ধা মতিউর রহমান, গোলাম মাওলানা, আনুলিয়া ইউনিয়নের সাইফুল্লাহ গাজী ও সঞ্জীব মিত্রর বাড়ি থেকে একই কৌশল অবলম্বন করে সর্বস্ব লুটে নিয়ে গেছে প্রতারক চক্র। এসব ঘটনায় পৃথক পৃথক মামলা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারিনি।

আশাশুনির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, অজ্ঞান পার্টির কবলে সর্বস্ব লুটের খবর পাওয়া মাত্রই পুলিশ পাঠিয়েছি। এসব এলাকা চিহ্নিত করে রাতে পুলিশের টল বাড়ানো হয়েছে। অপরিচিত লোক রাতে ঘোরাফেরা করলে পুলিশকে খবর দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

oplus_2

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী