সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

জি, এম আল ফারুক, আশাশুনি: আইন শৃঙ্খলার উপর নির্ভর করে এলাকায় সুখ ও সমৃদ্ধি। যে এলাকার মানুষ যত সুশৃঙ্খল সেই এলাকা ততই উন্নত। আশাশুনি উপজেলায় আইন শৃঙ্খলার যেন কোন প্রকার অবনতি না হয় সে বিষয়ে জনপ্রতিনিধি ও প্রশাসনকে স্বজাগ দৃষ্টি রাখতে হবে।

সাতক্ষীরার আশাশুনি উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রদানকালে সাতক্ষীরা ০৩ আসনের সংসদ সদস্য ডাঃ আ.ফ.ম রুহুল হক-এমপি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমাদের সকলকে চোখ কান খোলা রাখতে হবে কেউ যেন আমাদের শান্ত উপজেলাকে অশান্ত করতে না পারে।

আজ থেকে আশাশুনি উপজেলার কোথাও কোন জুয়াড়ি থাকবে না। ক্যারাম, লুডু ও তাশ খেলার আড়ালে জুয়া চললে তাদেরকে দ্রæতই আইনের আওতায় আনার জন্য নির্দেশ দেন তিনি। বুধবার (৩১ জুলাই) দুপুর ১টায় আশাশুনি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়ের সভাপতিত্বে আয়োজিত আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।

এ সময় অন্যদের মধ্যে আশাশুনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সাহেব আলী, মোসলেমা খাতুন মিলি, পাউবো’র প্রকৌশলী রাশেদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, সদর ইউপি চেয়ারম্যান এস.এম হোসেনুজ্জামান হোসেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু।

দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী, শ্রীউলা ইউপি চেয়ারম্যান দীপংকর বাছাড় দীপু, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশ, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপংকর সরকার দীপ, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জি এম আল ফারুক, রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চ ল সহ আশাশুনি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়েবিস্তারিত পড়ুন

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে সরকার দেশের প্রতিটি সিটি করপোরেশনবিস্তারিত পড়ুন

পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছেবিস্তারিত পড়ুন

  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর