রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন

আশুলিয়ার একটি বাসা-বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে রনি (২০) নামে এক যুবকের হাতের আঙুল বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।

এঘটনায় গুরুতর আহত অবস্থায় রনিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানাগেছে।
শনিবার বিকেল ৫টায় আশুলিয়ার ভাদাইল পবনারটেক পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

আহত রনি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার গর্দা গ্রামের রিপন মিয়ার ছেলে। সে ভাদাইল এলাকার ইমরানের বাড়িতে দীর্ঘ ৮ বছর যাবৎ কেয়ারটেকারের দ্বায়িত্বে রয়েছে বলে জানাযায়।

ঘটনা সম্পর্কে পুলিশজানায়, শনিবার বিকেলে ইমরানের বাড়িতে বিকট শব্দ শুনতে পায় এলাকাবাসী। পরে তারা ঘটনাস্থলে গিয়ে রনিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়।পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। এঘটনায় বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ককটেল তৈরির সময় বিস্ফোরণ ঘটায় রনির হাতের আঙুল বিচ্ছিন্ন হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে মামলার প্রস্তুতি চলছে এবং যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ