বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আ.লীগের বিচারের দাবিতে সাতক্ষীরায় গণজমায়েত ও বিক্ষোভ মিছিল

সাতক্ষীরা প্রতিনিধি : পতিত স্বৈরাচার আওয়ামীলীগের বিচারের দাবিতে সাতক্ষীরায় গণজমায়েত ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১২টায় বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা শহরের খুলনা রোড মোড়ে শহীদ আসিফ চত্বরে গণজমায়েত শেষে এক বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী আল ইমরান, নাজমুল হোসাইন।

এসময় বৈষম্য বিরোধী আন্দোলনের সকল পর্যায়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মিছিলে শিক্ষার্থী হই হই আওয়ামীলীগ গেলি কই, আমার সোনার বাংলায় আওয়ামীলীগের ঠাই, নাই, অবিলম্বে আওয়ামীলীগের বিচার করতে হবে বলে বিভিন্ন স্লোগান দেয়।

উল্লেখ ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। তার পর তাদের নেতাকর্মীরা দেশের বাইরে চলে যায়।আবার অনেকে আত্মগোপনে চলে যায়।এরই মধ্যে ১০ নভেম্বর সারাদেশে ফেসবুকে কর্মসূচি ঘোষনা দেয় তারা। এরই প্রতিবাদে আওয়ামীলীগের বিচারের দাবীতে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা গণজমায়েত ও বিক্ষোভ মিছিল করে। তবে সারাদিন শহরের কোথাও আওয়ামীলীগের কোন নেতাকর্মীদের দেখা যায়নি।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • প্রত্যেক ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার