বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইউপি নির্বাচন : ভোটকেন্দ্রের তালিকা চায় ইসি

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ের ভোটকেন্দ্রের তালিকা চেয়েছে নির্বাচন কমিশন। আগামী ১৫ মার্চের মধ্যে কেন্দ্রের তালিকা ইসিতে পাঠাতে হবে।

রোববার (৭ মার্চ) ইসির সিনিয়র সহকারী সচিব রৌশন আরা বেগম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি সকল সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়।

চিঠিতে প্রথমধাপে যেসব ইউপিতে ভোট হবে তার তালিকা সংযুক্ত করে বলা হয়, আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য ইউপির সাধারণ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রের নীতিমালা (সংশোধীত) অনুযায়ী প্রস্তুত করে ১৫ মার্চের মধ্যে আঞ্চলিক নির্বাচন বিশেষ দূত মারফত পাঠাতে বলা হয়।

এতে আরও বলা হয়, ভোটকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে যতদূর সম্ভব বিগত ইউপি নির্বাচনে ব্যবহৃত ভোটকেন্দ্র বহাল রেখে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে স্থায়ী ভোটকক্ষ স্থাপনের উদ্যোগ গ্রহণ এবং ভবনের অবকাঠামোর অভ্যন্তরে ভোটকক্ষ স্থাপন করা গেলে সেক্ষেত্রে অস্থায়ী ভোটকক্ষ স্থাপনের প্রস্তাব পরিহার করে ভোটকেন্দ্রের তালিকা পাঠানোর অনুরোধ করা হলো।

এছাড়া জেলা নির্বাচন কর্মকর্তাদের যথাসম্ভব ভোটকেন্দ্র সরেজমিন পরিদর্শন করবেন এবং ভোটকেন্দ্র পরিবর্তন, নতুন ভোটকেন্দ্র স্থাপন ও অস্থায়ী ভোটকেন্দ্র ও কক্ষ স্থাপনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয়তার বিষয়ে প্রত্যয়ন করার জন্যও বলা হয় চিঠিতে।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি তফসিল ঘোষণার পরপরই নীতিমালা অনুযায়ী ভোটকেন্দ্রের তালিকা পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছিল।

গত ৩ মার্চ প্রথম ধাপে ৩৭১টি ইউপি ভোটের তফসিল ঘোষণা করে কমিশন। তফসিল অনুযায়ী- এসব ইউপিতে মনোনয়নপত্র দাখিলের শেষদিন ১৮ মার্চ, বাছাই ১৯ মার্চ, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ এবং ভোটগ্রহণ করা হবে আগামী ১১ এপ্রিল।

একই রকম সংবাদ সমূহ

এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচণারবিস্তারিত পড়ুন

১২০ শতাংশ নিশ্চিত ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে, এটা ১২০ শতাংশ নিশ্চিত বলেবিস্তারিত পড়ুন

দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকারবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
  • সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ
  • ৫০৬ কোটি টাকা বিদ্যুৎ বিলের ঘটনায় জিএম বরখাস্ত, ফোন করে মন্ত্রীর দুঃখ প্রকাশ
  • ২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও
  • শেখ হা‌সিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই: হুমায়ুন ক‌বির
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  • আলোচনা করে সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির
  • অপতথ্য রোধে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা দরকার : তথ্য উপদেষ্টা