বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইজিবাইকের ব্যাটারি বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ

রাজধানীর কামরাঙ্গীরচরে ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দেয়ায় বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।

শুক্রবার ভোরে সিলেট্টা বাজার এলাকার একটি বাসার নিচতলায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- আব্দুল মতিন (৪০), তার স্ত্রী ইয়াসমিন (৩৫), মেয়ে মাইশা (৯), আয়শা (৫) ও ইয়াসমিনের ভাগ্নে রায়হান (২৫)। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ইয়াসমিনের ভাগ্নি জামাই তৌহিদ জানাযন, রাতে বাসার নিচতলায় ইজিবাইক চার্জ দেয়া ছিল। হঠাৎ বিস্ফোরণে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে তারা দগ্ধ হযন। পরে হাসপাতালে নেয়া হয়।

তিনি জানান, বর্তমানে চারজন চিকিৎসাধীন রয়েছেন। তবে রায়হানকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নেয়া হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, দগ্ধরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে রায়হান বাদে বাকি চারজনের কেউ শঙ্কামুক্ত নন।

তিনি জানান, আব্দুল মতিনের ৯২ শতাংশ, ইয়াসমিন ৯৫ শতাংশ, শিশু মাইশার ৪৫ শতাংশ, আয়শার ৪২ শতাংশ, ও রায়হানের ১৮ শতাংশ পুড়ে গেছে।

একই রকম সংবাদ সমূহ

এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ১৫ বছরের মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়ন করাবিস্তারিত পড়ুন

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে যুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে

দীর্ঘ ছয় মাস ঝুলে থাকার পর অবশেষে জট খুললো ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েবিস্তারিত পড়ুন

শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে আইনিবিস্তারিত পড়ুন

  • ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল
  • বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন নেতাদের বৈঠক
  • সাগর-রুনি হত্যা তদন্তে অগ্রগতি নেই, প্রতিবেদন পেছালো ১২৮ বার
  • ম্যানেজিং কমিটির হাতে ফিরলো শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী নিয়োগের ক্ষমতা
  • মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না
  • পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • গাজী নজরুলের বিষয়ে আরও খোঁজ-খবর নিয়ে সাংগঠনিক পদক্ষেপ
  • শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: তারেক রহমান
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান