বুধবার, অক্টোবর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইজিবাইক ছিনতাই সাতক্ষীরায়, ৯ ছিনতাইকারী গ্রেপ্তার মাদারীপুর-মুন্সিগঞ্জে

সাতক্ষীরায় ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় সংঘবদ্ধ ইজিবাইক ছিনতাই চক্রের ৯জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ছিনতাই হওয়া দু’টি ইজিবাইক।
সাতক্ষীরার পুলিশ অভিযান চালিয়ে গতকাল মাদারীপুর ও মুন্সিগঞ্জ জেলা থেকে তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মাদারীপুর সদর থানার গোলাবাড়ি গ্রামের মিন্টু মাদবর, মাহবুব ব্যাপারী, রাসেল হাওলাদার, একই থানার নয়াচর গ্রামের অন্তর ঢালী, শিবচর থানার সুমন ফরাজী, জাহাঙ্গীর ব্যাপারী ও মুন্সিগঞ্জ জেলার রুবেল হোসেন, বোরহান ব্যাপারী এবং মিজানুর রহমান।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দীন জানান, ১২ ডিসেম্বর সাতক্ষীরা ও বিনেরপোতা এলাকায় সদর থানার ফয়জুল্লাহপুর গ্রামের আনিসুর রহমান, দক্ষিণ কামালনগর এলাকার মিজানুর রহমান ও দেবহাটার পারুলিয়া এলাকার আজিবর রহমানের তিনটি ইজিবাইক ছিনতাই হয়। ভাড়া নেওয়ার কথা বলে গন্তব্যে পৌছানোর আগেই পথিমধ্যে চেতনানাশক স্প্রে ও তরল পদার্থ খাওয়ানোর মাধ্যমে চালকদের অজ্ঞান করে জনমানবহীন স্থানে ফেলে দিয়ে ইজিবাইক ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এঘটনায় ইজিবাইকের মালিক আনিসুর রহমান ও মিজানুর রহমান বাদি হয়ে সদর থানায় পৃথক দু’টি মামলা করেন।
তদন্তে জানা যায়, ছিনতাইচক্রের সদস্যরা মাদারীপুর ও মুন্সিগঞ্জ জেলার অধিবাসি। সাতক্ষীরা সদর থানার একটি টিম দু’টি জেলায় ৪দিন অভিযান পরিচালনা করে গতকাল ৯ জন আসামীকে গ্রেপ্তার করে।
এছাড়া মুন্সিগঞ্জের লৌহজং থানার বনশেমন্ত গ্রাম থেকে জব্দ করা হয় চুরি হওয়া দু’টি ইজিবাইক।

ধৃত আসামীদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্মবিস্তারিত পড়ুন

মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী

মানিকগঞ্জ সদর উপজেলার ১২টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয়বিস্তারিত পড়ুন

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • নাটোরে পণ্য কিনতে গিয়ে সড়কে প্রাণ গেল শরীয়তপুরের পাঁচ ব্যবসায়ীর
  • ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির
  • রাজশাহীতে আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • সৌদিতে মৃত্যুদণ্ড : নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা
  • জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী
  • ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা
  • সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী
  • বর্জ্যের পাহাড়কে সবুজে বদলে দেওয়ার উদ্যোগ: ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী
  • নতুন পে-স্কেলে কত টাকা বকেয়া পাবেন?