বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইরানের দুঃসময়ে পাশে এলো কাতার

ইরানে ইসরায়েলি হামলার মুখে দেশটির পাশে থাকার ঘোষণা দিয়েছে কাতার। শনিবার সন্ধ্যায় টেলিফোন আলাপের সময় কাতারের আমির শেখ তোমিম বিন হামাদ আল থানি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে বলেন, তার দেশ সম্পূর্ণভাবে ইরানকে সমর্থন করে এবং আলাপ ও সমঝোতাই শান্তিতে পৌঁছার পথ হিসেবে বিশ্বাস করে।

খবর মেহের নিউজ এজেন্সির।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, প্রথম দিন থেকেই আমার লক্ষ্য ছিল মুসলিম ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা, যাতে অঞ্চলে অগ্রগতি ও স্থিতিশীলতা আসে। কিন্তু শুরু থেকেই জায়নিস্ট সরকার এ অগ্রগতিতে বাধা দিতে চাইছে এবং অস্থিরতা সৃষ্টি করছে।

তিনি আরও সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্র এই অপরাধকে সমর্থন দিচ্ছে এবং চাইছে যে তারা যা চাইবে তাই চাপিয়ে দেবে। কিন্তু ইসলামিক প্রজাতন্ত্র ইরান কারো চাপ মানতে রাজি নয়।

পেজেশকিয়ান মুসলিম দেশগুলিকে গাজায় অপরাধ সংঘটনকারী জায়নিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান। তিনি বলেন, ইরান নিজের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় সম্পূর্ণ সক্ষম।

অন্যদিকে কাতারের আমির বলেন, কাতার ঘৃণ্য এ হামলার নিন্দা জানাচ্ছে এবং বিশ্বাস করে যে আত্মরক্ষার সম্পূর্ণ অধিকার রয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের।

শেখ তোমিম আরও বলেন, কাতার ইরানকে সমর্থন দিতে অঙ্গীকারবদ্ধ এবং আলাপ ও সমঝোতার মাধ্যমে শান্তিতে পৌঁছাতে চাইছে। অপর দেশগুলোকেও এই অবস্থান সম্পর্কে অবহিত করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে

২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০বিস্তারিত পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা

ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে বলেবিস্তারিত পড়ুন

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে (ফিজিওলজি বা মেডিসিন) ২০২৬ সালের নোবেল পুরস্কার যৌথভাবে কার্ল ডেইসেরথ, পিটারবিস্তারিত পড়ুন

  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী