মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঈশ্বরীপুর ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা

তমালিকা মল্লিকঃ ৭ জানুয়ারি মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের বাস্তবায়নে এবং জার্মান দাতা সংস্থা ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় ঈশ্বরীপুর ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের আয়োজনে ঈশ্বরীপুরে অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

ফোরামের সভাপতি আব্দুস সালাম মোল্যার সভাপতিত্বে উক্ত অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় আরও উপস্থিত ছিলেন সভাপতি ডা: আব্দুর সবুর, সহ সভাপতি রেক্সনা পারভীন, সম্পাদক রত্না পারভিন, মুক্তিযোদ্ধা ডা: আশরাফ আলী সহ আরো অনেকে। সভায় জলবায়ু পরিবর্তন শীর্ষক কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা হয়। একই সাথে স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ, মানববন্ধন, স্মারক লিপি প্রদান ও স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দের সাথে সম্পৃক্ততা বৃদ্ধিকরণ বিষয়ে আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের দক্ষিন – পশ্চিম উপকূলীয় এলাকা জলবায়ু পরিবর্তনের কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেখানে ক্রমবর্ধমান হারে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলে যে সংকট তৈরি হয়েছে তা নিরসনে আমাদেরকে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। সকলে একসাথে মিলে যদি উদ্যোগ গ্রহণ করা যায় তবে আমরা সমস্যা কাটিয়ে উঠতে পারব।

সভায় সভাপতি ডা: আব্দুর সবুর বলেন লিডার্স সব সময় আমদের পাশে রয়েছে। তিনি আরও বলেন লিডার্সের মাধ্যমে এই এলাকার কৃষি খাতে অনেক উন্নয়ন ঘটেছে। এখানকার মানুষ লিডার্স থেকে স্বল্প খরচে ধানবীজ, সবজি বীজ ও জৈব সার পাওয়ার ফলে তাদের খাদ্যের দৈনিক যোগান দেওয়ার পরও বাইরে বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে।

উক্ত সভায় জলবায়ু পরিবর্তন এর প্রভাবে উপকুলের সংকটে করণীয় বিষয়ে সকলে মতামত ব্যক্ত করেন। সভায় আগামী ৬ মাসের জন্য উক্ত ফোরামের একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। উক্ত পরিকল্পনা উপকূলের জনমানুষের অধিকার রক্ষায় কার্যকরী ভূমিকা রাখবে বলে ফোরামের প্রত্যাশা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা

অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক ও উদ্ধারকাজে নিয়োজিত রাষ্ট্রীয় জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনোবিস্তারিত পড়ুন

  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান