বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উদারতার উদ্যোগে ভাঙনকবলিত এলাকায় রান্না করা খাবার বিতরণ

বে‌ড়িবাঁধ ভাঙ‌নে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের নায়াখালী ও বল্লভপুর এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন উদারতা যুব ফাউন্ডেশন। মানবতার সেবায় এগিয়ে এসে সংগঠনটি দুর্গতদের মাঝে রান্না করা খাবার বিতরণ কার্যক্রম শুরু করেছে।

সংগঠনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মহতী উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আমিন, এবং পুরো কার্যক্রম পরিচালনা করেন আবু তাহের।

(৩ এপ্রিল) বৃহস্পতিবার সকাল ৭টায় স্বপনের নেতৃত্বে বিছট মইনুল ইসলাম হেফজখানা কমপ্লেক্সে স্বেচ্ছাসেবক আলামিনের তত্ত্বাবধানে রান্নার কাজ শুরু হয়। দুর্যোগকবলিত এই অঞ্চলে যতদিন পর্যন্ত স্বাভাবিকভাবে রান্নার ব্যবস্থা তৈরি না হবে, ততদিন উদারতার এই মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার পৌঁছে দিতে বিভিন্ন দলে নেতৃত্ব দিচ্ছেন দেলোয়ার, স্বাধীন, আরিফ, সেলিম, মইনুরসহ সংগঠনের স্বেচ্ছাসেবীরা। তারা প্রতিনিয়ত নিরলস পরিশ্রম করে দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন।

প্রধান অতিথি জুবায়ের আহম্মেদ শিমুল বলেন,উদারতা সবসময় মানবতার সেবায় নিবেদিত। আমাদের লক্ষ্য, দুর্যোগকবলিত মানুষের কষ্ট লাঘব করা। যতদিন তাদের প্রয়োজন, আমরা পাশে থাকবো। সভাপতি আল-আমিন বলেন,মানুষের জন্য কিছু করতে পারাই আমাদের সবচেয়ে বড় অর্জন।

আমরা চাই, সকলে এগিয়ে আসুক এবং ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় অংশ নিক। সংগঠনের এই কার্যক্রম ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করেছে। খাদ্য সহায়তা পেয়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এই উদ্যোগকে মানবতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন। উদারতার এই মহতী উদ্যোগ অব্যাহত থাকবে, যতদিন না দুর্গত মানুষ নিজেদের মতো করে ঘুরে দাঁড়াতে সক্ষম হন।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী