বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপকুলীয় বাঁধ নির্মাণ কাজের জিও ব্যাগ চুরি! অর্ধশতাধিক উদ্ধার

শ্যামনগর উপজেলার উপকূলীয় অঞ্চল কৈখালী ইউনিয়নের ৫নং পোল্ডারের বাঁধ সংস্কার কাজ চলমান রয়েছে। ঠিকাদারের মাধ্যমে সংস্কার কাজের জন্য বরাদ্দ করা হয়েছে জিও ব্যাগ ও শুকনা বালু। কিন্তু রাতের আঁধারে চুরির কারণে বরাদ্দকৃত মালামাল পাহারা দিয়ে রাখতে হিমশিম খাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। গোপন সংবাদের ভিত্তিতে ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মরতরা কয়েকটি বাড়ি থেকে উদ্ধারও করেছে অর্ধশতাধিক জিও ব্যাগ।

জানা যায়, উপকূলীয় অঞ্চল কৈখালী ইউনিয়নের বেড়িবাঁধগুলো ভয়াবহ ঘূর্ণিঝড় বুলবুল ও আম্পানের তান্ডবে মারাত্মকভাবে ঝুঁকির অবস্থানে দাঁড়িয়ে ছিল। বেড়িবাঁধগুলো সংস্কারের জন্য ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে নতুনভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু এলাকার কিছু অসাধু ব্যক্তিদের চুরির কারণে বেড়িবাঁধ সংস্কারে অনীহা প্রকাশ করছে ঠিকাদার প্রতিষ্ঠান। তারা বলেন, এলাকার কিছু কিছু অসাধু মানুষের চুরির কারণে আমদেরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। যার কারণে কাজ পরিচালনা করা আমাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তারা আরও বলেন, গত ১১ মার্চ দিবাগত রাতে কর্মস্থল থেকে আমাদের জিও কাপড়ের বেডের রোল ও বহু জিও ব্যাগ চুরির ঘটনা ঘটলে সকালে পূর্ব কৈখালী গ্রামের আব্দুল আজিজের পুত্র ফজর আলি (৪২) নামের এক ব্যক্তির ঘরের মধ্যে ধানের আড়তের ভিতর থেকে অর্ধশতাধিক জিও ব্যাগ উদ্ধার করা হয়। বিষয়টি অভিযুক্ত ফজর আলির কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা জিও ব্যাগগুলো পেয়েছি।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের (এসও) মো: মাসুদ রানার কাছে জানতে চাইলে তিনি বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন আমাকে বিষয়টি জানিয়েছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে বিষয়টি আমি আমার উপর মহলে জানিয়েছি। এদিকে চলমান কাজে বাঁধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসি।-পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের

আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রীবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সুন্দরবন ঘিরে জীবনযুদ্ধে এগিয়ে উপকূলের নারীরাও
  • বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ
  • উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ
  • শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
  • শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা