শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে এমপি দোলনের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত, যুবক আটক

সাতক্ষীরার শ্যামনগরে এমপি এস এম আতাউল হক দোলনের ব্যক্তিগত গাড়িতে ইট নিক্ষেপের ঘটেছে। শুক্রবার রাতে এ ঘটনায় স্থানীয় সাংবাদিক ও এমপি’র সর্বক্ষনিক সফর সঙ্গী মেহেদী হাসান মারুফ আহত হয়েছে।
শ্যামনগর ও কালিগঞ্জ আংশিক তথা সাতক্ষীরা-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন জানান, রাতে গাড়ি নিয়ে শ্যামনগরের দিক থেকে হায়বাতপুর মোড় হয়ে বাড়ির দিকে যাওয়ার সময় তার ব্যক্তিগত গাড়িতে ইট নিক্ষেপের ঘটেছে। হামলার আগে তিনি ঔষধ নেয়ার জন্য শ্যামনগর সদরের একটি ফার্মেসীর সামনে নেমে যান। যার ফলে তার কিছু হয়নি। তবে এ ঘটনায় স্থানীয় সাংবাদিক ও তার সর্বক্ষনিক সফর সঙ্গী মেহেদী হাসান মারুফ আহত হয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ-ওসি আবুল কালাম আজাদ জানান, সংসদ সদস্যের ব্যক্তিগত গাড়িতে ইট নিক্ষেপের ঘটনায় আহত হয়েছেন সাংবাদিক মারুফ। তিনি (ওসি) এ মুহুর্তে ছুটিতে থাকলেও পুরো পরিস্থিতি তিনি কন্ট্রোলে এনেছেন। ইতিমধ্যে হামলায় জড়িত থাকার অভিযোগে বাবু কাপালী নামের এক যুবককে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। বাবু কাপালীর সম্পর্কে এলাকাবাসীর অভিমত সে এধরনের কর্মকান্ডের সাথে সম্পৃক্ত থাকাসহ মাদকসেবন, বখাটেপনাসহ নানা অভিযোগ রয়েছে। সে কালিগঞ্জ উপজেলার হোগলা গ্রামের আব্দুল হান্নান কাপালীর ছেলে বলে প্রাথমিক ভাবে পরিচয় পাওয়া গেছে। পুলিশ পুরো ঘটনা নিয়ে তদন্তে নেমে পড়েছে।
সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন বলেন, বাবু কাপালীর রাজনৈতিক কোন পরিচয় পাওয়া যায়নি। তবে ঘটনাটি খুব সাধারণ নয়। বিষয়টি খতিয়ে দেখার জন্য আইন শৃংখলা বাহিনীর প্রতি আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী