শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপকূলে সকল মানুষের সুপেয় পানির অধিকার নিশ্চিত করার দাবীতে যুবকদের মানববন্ধন

শনিবার( ১৩ আগস্ট ২০২২) সকাল দশ টায় বিশ্ব যুব বিবস পালনের অংশ হিসাবে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে লিডার্স, স্বদেশ, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান ও এ্যাকশন এইড এর সহযোগিতায় উপকূলে বিনামূল্যে নিরাপদ ও পর্যাপ্ত সুপেয় পানি প্রাপ্তির দাবীতে মানববন্ধন করেছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি, জলবায়ু অধিপরামর্শ ফোরাম, শ্যামনগর, কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা যুব ফোরাম।

উক্ত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি ও শিক্ষাবিদ আব্দুল হামিদ। আরও উপস্থিত থেকে বক্তব্য তুলে ধরেন সাতক্ষীরা নাগরিক কমিটির আহবায়ক ও ফেরামের সদস্য আবুল কালাম আজাদ, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল বিশ্বাস, চুপড়িয়া মহিলা সংস্থার সভানেত্রী মরিয়ম মান্নান, সুন্দরবন ফাউন্ডেশনের পরিচালক আফজাল হোসেন, আব্দুস সামাদ, প্রতিবন্ধী কল্যান সমিতির পরিচালক আবুল কালাম, উত্তরণের মোঃ মনির উদ্দীন, যুব ফোরামের সোঃ মাসুদ রানা, উত্তরণের প্রকল্প সমন্বয়কারী নাজমিন নাহার, স্বদেশের গোবিন্দ মুন্ডা, কালিগঞ্জ উপজেলা যুব ফোরামের সভাপতি হারুন অর রশিদ, সদস্য শাহানাজ পারভীন, শ্যামনগর উপজেলা যুব ফোরামের সভাপতি মোঃ মমিনুর রহমান, সদস্য ও স্বর্ণ কিশোরী সুমাইয়া পারভীন, লিডার্স এর প্রকল্প সমন্বয়কারী মোঃ শওকত হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জলবায়ু অধিপরার্শ ফোরামের সদস্য সচিব ও স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত।

মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে হুমকির মুখে পড়েছে উপকূল। উপকূলীয় নদীগুলোর লবণাক্ততা ক্রমশ বেড়ে চলেছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে উপকূলীয় পানির উৎসগুলো লবণাক্ত হয়ে পড়ায় পানের অযোগ্য হয়ে পড়ছে। ফলে উপকূলীয় জেলাগুলোতে সুপেয় পানির সংকট বেড়েই চলেছে।

পানির সংকট তুলে ধরে বক্তারা বলেন, বেড়িবাঁধ দুর্বল হওয়ার কারনে লবণ পানি ঢুকে চাষ যোগ্য জমি, সুপেয় পানির আধারগুলো নষ্ট হচ্ছে। চারিদিকে পানি কিন্তু খাবার পানি নেই। চারিদিকে শুধু লবণ পানি। খাবার পানি সংগ্রহ করার জন্য একজন নারীকে ৪/৫ কিলোমিটার দূরে যেতে হয়। যা অমানবিক। পানি উপকূলের মানুষের অধিকার। কিন্তু উপকূলের দরিদ্র মানুষকে পানি কিনে খেতে হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সুপেয় পানির অভাবে মানুষ পুকুরের দুষিত পানি পান করে নানাবিধ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে নারীরা স্বাস্থ্য ঝুঁকিতে ভুগছে। পানি সংগ্রহ করতে নারীকে নিরাপত্ত্বাহীনতায় ভুগতে হয়। এমনকি তারা বিভিন্ন ধরণের নিপীড়ণের শীকার হচ্ছে।

উপকূলে এই সংকট সমাধানে সরকারী ও বেসরকারী উদ্যোগ থাকলেও তা যথেষ্ঠ নয়। এর আগে সরকারের কাছে সুপেয় পানি সংকটের জন্য দাবী করা হলেও তার কোন উদ্যোগ নেই। এজন্য অনতি বিলম্বে উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট সমাধান করতে হবে।

বক্তারা আরও বলেন, উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মান করতে হবে, উপকূলে জলাধার সংরক্ষণ ও নারীদের স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ ও উপকূলে উন্নয়ন বোর্ড গঠন করে উপকূলীয় এলাকাকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়