মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপজেলা নির্বাচনে ছোট বিষয়েও ছাড় দেয়া হবে না: নির্বাচন কমিশনার

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) বলেছেন, সরকার আমাদের ওপর আস্থাশীল হওয়ায় এমনভাবে সহযোগিতা করছে, ১০ দিনের মধ্যে বিধি পরিবর্তন করেছি। উপজেলা পরিষদ নির্বাচনের নতুন বিধিতে সাংবাদিকদের গায়ে যদি কেউ আঁচড় দেয়, কেউ ক্যামেরা ক্ষতিগ্রস্ত করে- সাথে সাথে তার পানিশমেন্ট (শাস্তি) হবে।

বিধি ভোটার ও ভোট গ্রহণ কর্মকর্তাদের বেলায়ও করা হয়েছে, অর্থাৎ সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে। ছোট বিষয়েও ছাড় দেওয়া হবে না।

বরিশাল জেলা শিল্পকলা মিলনায়তনে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে শনিবার (৩০ মার্চ) দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নির্বাচনে কারও কোনো প্রভাব বিস্তারের সুযোগ নেই জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, সংসদ সদস্যদের অনুরোধ জানিয়েছি এবং ভবিষ্যতেও জানাবো, যাতে উপজেলা নির্বাচনে কোনো ধরণের প্রভাব বিস্তার না হয়।
আর প্রশাসনকে আমি বলেছি যেন তারা বিনয়ের ব্যবহার করেন এবং শ্রদ্ধার সাথে কথা বলেন। তবে অনিয়ম-অন্যায়ের বিরুদ্ধে বল প্রয়োগ ও আইন প্রয়োগ শতভাগ।
তাতে ছোট ছোট বিষয়ে কোনো ছাড় নয়। তারাও (প্রশাসনও) আমাকে আশ্বস্তও করেছে।

গণমাধ্যমের মুখ থেকে ভালো শুনলে অনুপ্রাণিত হন জানিয়ে আহসান হাবিব বলেন, ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ বিষয়গুলো মিডিয়ায় প্রচার করুন। চুরি করলে চোরকে চোর বলুন, তাতে যেই হোক। আমরা মিডিয়াতে দেখে অ্যাকশন নেব। সাংবাদিকদের সাথে কমিশন, র‌্যাব-পুলিশ, আনসার-ভিডিপিসহ সকল প্রশাসন থাকবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা ছিল অতুলনীয়। আপনারা সঠিক তথ্য উপস্থাপন করায়, সেই তথ্যকে প্রাধান্য দিয়ে অ্যাকশন নিয়েছি। আপনারা মাঠ পর্যায়ে আমাদের চোখ এবং কান হিসেবে ভূমিকা রেখেছেন। প্রশাসনের সবাই আপনাদের সম্পর্কে প্রশংসাও করেছে। স্বচ্ছতা, সততা ও সঠিকতার কোনো বিকল্প নেই, যা আপনারা প্রমাণ করেছেন বস্তুনিষ্ঠ সঠিক তথ্য পরিবেশন করে। আপনাদের বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনের জন্য সবাই সতর্ক ছিলেন।

ভোটার উপস্থিতি নিয়ে তিনি বলেন, ভোটার কিন্তু প্রার্থীদেরই ভোট দিবে, সুতরাং ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের। সর্বশেষ একটা নির্বাচনে পটুয়াখালীর আমতলীতে ইভিএমএ ৮০ শতাংশ ভোট পড়েছে। একটা ভোটও জালিয়াতি হয়নি। প্রয়োজনে প্রচারের ব্যবস্থাও করা হবে।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) বলেন, অতীতের চেয়েও একমাত্রায় বেশি সুন্দর নির্বাচন চাই। তার থেকে যেন নিচে না নামি, সেভাবে প্রশাসন আমাকে প্রতিশ্রুতি দিয়েছে। সবার সহযোগিতা ছাড়া একটি সুন্দর নির্বাচন করা সম্ভব নয়।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুলবিস্তারিত পড়ুন

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদেরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতি
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • ডোপ টেস্টে মিলল মাদক, সাময়িক বরখাস্ত এসপি নিজাম