মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এইচএসসির টেস্ট পরীক্ষা শুরু ৩০ মে

২০২৩ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা আগামী ৩০ মে থেকে শুরু হবে। ২১ জুন পর্যন্ত এ পরীক্ষা চলবে। এসময়ের মধ্যে এইচএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা দিতে কলেজগুলোর অধ্যক্ষদের বলেছে শিক্ষা বোর্ডগুলো। কলেজগুলোকে এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে।

আগামী ৩০ এপ্রিল থেকে এইচএসসির টেস্ট পরীক্ষা শুরুর কথা ছিলো। তা এক মাস পিছিয়ে দেয়া হলো।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা বোর্ডের পরীক্ষার নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত আদেশে বলা হয়, ২০২৩ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার কার্যক্রম ৩০ মে শুরু করে ২১ জুনের মধ্যে সম্পন্ন করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা পেতে কলেজগুলোর অধ্যক্ষদের বলা হয়েছে আদেশে।

গত ডিসেম্বরে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা কলেজের ছুটির তালিকায় বলা ছিলো, ৩০ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে, টেস্ট পরীক্ষা শুরুর সময় এক মাস পেছালো শিক্ষা বোর্ডগুলো।

একই রকম সংবাদ সমূহ

আজ শেষ হচ্ছে গুড় পুকুরের মেলা, স্থাপনা সরাতে সময় পাচ্ছেন ব্যবসায়ীরা

দুই বছর বন্ধ থাকার পর ২০ দিনব্যাপী আয়োজন শেষে আজ মঙ্গলবার (২০বিস্তারিত পড়ুন

সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

রাজশাহীতে ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

রাজশাহী পৌঁছেই ৩৮ হাজার ৯৭০ জন আখচাষিকে সরকারি প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, প্রজ্ঞাপন জারি
  • নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় ইলিশ শিকার, নদীপাড়ে হাট
  • রাজশাহীতে আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী
  • ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী
  • স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী
  • নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী
  • দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • মেয়র নির্বাচনের জন্য আমি শতভাগ প্রস্তুত আছি: ইশরাক
  • প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন
  • এবার বাংলাদেশে সৌহার্দ্যপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে: দিনেশ ত্রিবেদী
  • জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়নকৃত ওসমানী উদ্যান উদ্বোধন
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা