শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এএসপি কাফিকে পাসপোর্ট দেওয়ার ঘটনায় কর্মকর্তা বরখাস্ত

ছাত্র আন্দোলন চলাকালে সাভার থানায় এলাকায় লাশ পোড়ানোর ঘটনায় আলোচিত পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফিকে পাসপোর্ট পেতে সহায়তার অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের এক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। অভ্যন্তরীণ তদন্তে দায়িত্ব অবহেলার প্রাথমিক অভিযোগ প্রমাণিত হওয়ার পর রোববার তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

বরখাস্ত কর্মকর্তার নাম জাহাঙ্গীর আলম। তিনি পাসপোর্ট অধিদপ্তরের উপ সহকারী পরিচালক পদে কর্মরত ছিলেন।

৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি বিদেশে পালিয়ে যেতে জালিয়াতির আশ্রয় নেন। নিজেকে বেসরকারি চাকরিজীবী পরিচয় দিয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করেন তিনি। একপর্যায়ে সময়ে দ্রুততম সময়ে পাসপোর্ট হাতে পান।

পরে সাধারণ পাসপোর্ট ব্যবহার করে কাফি বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে আটক হন। একপর্যায়ে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। আব্দুল্লাহিল কাফি বর্তমানে জেল হাজতে রয়েছেন।

কাফিকে পাসপোর্ট দেওয়ার ঘটনায় ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে পাসপোর্ট অধিদপ্তর। তার পাসপোর্ট নেওয়ার প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় সোমবার বিকাল চারটায় পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ

কিশোর গ্যাংয়ের পেছনে প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে মনে করেন জাতীয়বিস্তারিত পড়ুন

বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল

বীর মুক্তিযোদ্ধা হিসেবে নতুন করে গেজেটভুক্তির জন্য আবেদন দাখিলের সময়সীমা বাড়িয়েছে মুক্তিযুদ্ধবিস্তারিত পড়ুন

জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

তৃণমূল পর্যায়ে সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে এবং জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে ঐক্যবদ্ধভাবেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
  • যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস