একই অপরাধে দ্বিতীয়বার বিচারের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার বাংলাদেশে সম্পন্ন হওয়ার পরও ভারত কীভাবে পুনর্বিচার চায়?। তিনি বলেন, একই অপরাধে দ্বিতীয়বার বিচারের কোনো আইনগত সুযোগ নেই।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।
আমিনুল ইসলাম বলেন, আমাদের দেশে এ কার্যক্রমকে বলা হয় ডি নোভো ট্রায়াল তথা আরেকবার বিচার। অর্থাৎ একবার বিচার হয়ে গেছে, এটাকে পুনর্বিচার বলা হয়। ডি নোভো ট্রায়ালের বিধান ভারত, পাকিস্তান ও বাংলাদেশেও ছিল। ভারতীয় বিচারব্যবস্থায় সেই ডি নোভো ট্রায়ালের বিধান বাতিল করে দিয়েছে। একইভাবে আমাদের দেশেও এটি রহিত করা হয়েছে। পাকিস্তানেও নেই। এখন যে দেশে তারা এই চর্চা করে না, তারা আরেক দেশকে ডি নোভো ট্রায়ালের জন্য কীভাবে পরামর্শ দেয়। আমাদের এখানে ডি নোভো ট্রায়ালের কোনো পদ্ধতি নেই। তবে আপিলের বিধান আছে।
ভারতের পরামর্শের প্রসঙ্গ তুলে চিফ প্রসিকিউটর বলেন, ভারত সরকার শুরু থেকেই এ মামলার বিচার কার্যক্রম সম্পর্কে জানে। তাদের আশ্রয়ে আসামি রয়েছেন। বিচার কার্যক্রম শুরুর সময় কেন তাকে বাংলাদেশে গিয়ে বিচার মোকাবিলা করতে বা সময়মতো আপিল করতে পরামর্শ দেওয়া হয়নি, সেই প্রশ্ন তোলেন তিনি।
আমিনুল ইসলাম বলেন, তখন তাদের এই অতিথিকে কেন পরামর্শ করলেন না যে আপনি বাংলাদেশে যান, গিয়ে বিচারটা মোকাবিলা করেন বা কেন বললেন না যে আপনি সময়মতো গিয়ে আপিল করেন। তা না করে আপিলের সময় পার করলেন, বিচারের সময় পার করলেন, এখন এসে আবার আমাদের পরামর্শ করছেন যে আপনি ডি নোভো ট্রায়াল করেন, অর্থাৎ পুনর্বিচার করেন।
চিফ প্রসিকিউটর বলেন, এ ধরনের উদ্ভট বক্তব্য আমরা প্রত্যাখ্যান করি। একই বিষয়ে দ্বিতীয়বার বিচার করার আইনগত কোনো সুযোগ নেই। এ ছাড়া শেখ হাসিনার আপিলের সুযোগ সরকার বা চিফ প্রসিকিউটর কেউ দিতে পারবেন না। এটি আইনের বিষয়।
আমিনুল ইসলাম বলেন, বর্তমান সরকার আপিলের বিধান পরিবর্তন করেনি। যে আইন রয়েছে, সেই আইন অনুযায়ীই বিচার হচ্ছে। আইনে আপিলের যে বিধান রয়েছে, সেটিই কার্যকর হবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সিডরের ১৯ বছর: বেড়িবাঁধের ক্ষত শুকায়নি, কাটেনি আতঙ্ক
আজ ১৫ নভেম্বর, ২০০৭ সালের ১৫ নভেম্বর রাতে ঘূর্ণিঝড় সিডরের আঘাতে লণ্ডভণ্ডবিস্তারিত পড়ুন

রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার
আসন্ন রমজান মাস উপলক্ষে খেজুর আমদানির ক্ষেত্রে আগামী ১০ মার্চ পর্যন্ত বিদ্যমানবিস্তারিত পড়ুন

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনেরবিস্তারিত পড়ুন


