রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এক বছরে তিন গুণ বেড়েছে ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী

দেশে ডিজিটাল আর্থিক সেবার বিস্তারের ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর মোবাইল অ্যাপ ব্যবহারকারী গ্রাহকের সংখ্যা এক বছরের ব্যবধানে প্রায় তিন গুণ হয়েছে। এক বছরে ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখের বেশি।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই শেষে ব্যাংকিং অ্যাপের সক্রিয় গ্রাহক দাঁড়িয়েছে ২ কোটি ৯ লাখ ৭৫ হাজার ৩২৫ জনে। গত বছরের আগস্টে এ সংখ্যা ছিল ৭১ লাখ ৬৬ হাজার ৫৮৯ জন।

খাতসংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের চালু করা ‘বাংলা কিউআর’ ব্যবস্থার সম্প্রসারণ এবং ব্যাংক বা এমএফএস অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক বিল পরিশোধের সুযোগ অ্যাপ ব্যবহার বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বরে ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী ছিল ৮৫ লাখ ৭২ হাজার। পরের মাসেই তা বেড়ে ১ কোটি ৪৯ লাখ ছাড়ায়। জুলাইয়ের হিসাবে ব্যবহারকারীদের মধ্যে পুরুষ ১ কোটি ৬৭ লাখ ৭২ হাজার এবং নারী ৩৮ লাখের বেশি।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, আগে অ্যাপভিত্তিক লেনদেনকে মূলত এমএফএসের বিষয় হিসেবে দেখা হলেও বাংলা কিউআর চালুর পর ব্যাংকগুলোও এর গুরুত্ব উপলব্ধি করেছে। ব্যাংকগুলোর অ্যাপে বাংলা কিউআর যুক্ত করা এবং নতুন অ্যাপ চালুর নির্দেশনার ফলে ব্যবহারকারী ও লেনদেন দুটিই বেড়েছে।

অন্যদিকে, ওয়েব ব্রাউজারভিত্তিক ইন্টারনেট ব্যাংকিংয়ের ব্যবহার কমেছে। গত বছরের আগস্টে এ ধরনের গ্রাহক ছিল প্রায় ৪৮ লাখ, যা চলতি বছরের জুলাইয়ে কমে ২৪ লাখ ৮৯ হাজারে দাঁড়িয়েছে। অ্যাপ ও ব্রাউজার মিলিয়ে মোট ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারকারী এখন ২ কোটি ৩৪ লাখ ৬৪ হাজারের বেশি।

এদিকে জুলাইয়ে ব্যাংকিং অ্যাপের মাধ্যমে লেনদেন হয়েছে ১ লাখ ৭৪ হাজার ১২৯ কোটি টাকা। গত বছরের আগস্টে এর পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৩০৪ কোটি টাকা। জুনে কোরবানির ঈদকে কেন্দ্র করে অ্যাপভিত্তিক লেনদেন রেকর্ড ১ লাখ ৮৪ হাজার ৩৪৯ কোটি টাকায় পৌঁছায়।

একই রকম সংবাদ সমূহ

হাম উপসর্গ কেড়ে নিল আরও ৮ শিশুর প্রাণ

হাম উপসর্গে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একইবিস্তারিত পড়ুন

আমরা কারও ‘স্কেপগোট’ হতে চাই না : জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয়বিস্তারিত পড়ুন

এমপির বক্তব্যে হাততালি, নিজেকে ‘বিএনপি নেতা’ বললেন ইউএনও

ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলায় সংসদ সদস্যের রাজনৈতিক বক্তব্যের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)বিস্তারিত পড়ুন

  • গত ১৭ বছর পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব তৈরি হয়েছিল : আইজিপি
  • প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূতকে ফেরানো ‘অভ্যন্তরীণ বিষয়’: শামা ওবায়েদ
  • পর্যটকশূন্য সাজেক থমথমে, চলছে না যানবাহন
  • ধর্ম-বর্ণ নির্বিশেষে সব জনগোষ্ঠীকে নিয়ে রাজনীতি করতে চায় বিএনপি: মীর শাহে আলম
  • সৌদি আরবে হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
  • ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা
  • ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর
  • বট ও গুপ্ত শুধু জামায়াত-আ.লীগের মধ্যে নয়, আমাদের মধ্যেও আছে: মীর শাহে আলম
  • নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অর্থ মন্ত্রণালয়
  • এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা
  • নিরাপদে খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকেপড়া পর্যটকরা