বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এখন পুলিশ মানবিক পুলিশ, পুলিশ এখন ভালো ব্যবহার করে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখন পুলিশ মানবিক পুলিশ, পুলিশ এখন ভালো ব্যবহার করে।

রোববার (১৫ জুন) ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রথম কার্যদিবসে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার আগের ১৫ বছরের মতো পুলিশ চাচ্ছে না, সরকার চায় মানবিক পুলিশ। যে পুলিশ দুটো বাড়ি মারবে, লাথি মারবে এমন পুলিশ চাচ্ছে না সরকার। সরকার চায় মানবিক পুলিশ। এখন পুলিশ মানবিক পুলিশ। যেহেতু পুলিশ এখন ভালো ব্যবহার করে তাই মানুষ মনে করে তারা সচল না। পুলিশ এখন আগের চেয়েও বেশি একটিভ।

নির্বাচন কমিশন যে সময় নির্বাচনের তারিখ ঘোষণা করবে সে সময়ের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, নির্বাচন কমিশন যে সময় নির্বাচনের তারিখ ঘোষণা করবে সে সময়ের জন্য প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশও প্রস্তুত আছে।

তিনি আরো বলেন, পুশইনের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে বলা হয়েছে, ভারতের হাইকমিশনারকেও বলা হয়েছে। আমাদের নাগরিক ভারতে থেকে থাকলে সঠিক চ্যানেলে পাঠালে নিয়ে নেবো। কিন্তু জঙ্গলের মধ্যে, নদী-লেকের ওপর ফেলে রেখে যাওয়া কোনো সভ্য দেশের উচিৎ না।

তিনি বলেন, শনিবার র্যাবের পোশাক পরে ডাকাতি করা আমাদের সর্বোচ্চ সচেতন করা। এটার সঙ্গে জড়িতদের যতো দ্রুত সম্ভব আইনের আওতায় আনা হবে।

বিগত সরকারের সময়ে পিট্টি মারলে (মারধর করলে) পুলিশ খুব সচল বলে ভাবা হতো। সরকার এমন পুলিশ চাইছে না। বর্তমান পুলিশ মানবিক পুলিশ এবং আগের থেকে তারা অনেক সক্রিয়। এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১৫ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে উপদেষ্টা এমন মন্তব্য করেন। এবার ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতির সন্তোষজনক ছিল বলেও দাবি করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি কাঙ্ক্ষিত পর্যায়ে সচল হয়নি- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, কে বললো সচল হয়নি? এখন সচল হওয়া বলতে যদি আপনারা আগের ১৫ বছরের মতো ভাবেন, গেলে দুটি পিট্টি মারলে, পুলিশ খুব সচল। আমরা তো ওই পুলিশ চাচ্ছি না, আমরা মানবিক পুলিশ চাচ্ছি। সবার সঙ্গে যাতে ভালো ব্যবহার করে।

তিনি বলেন, যদি ভাবি পুলিশের কাজ হবে দুটি বাড়ি মারবা, লাথি মারবা। ওই পুলিশ তো আমরা চাচ্ছি না। এখন পুলিশ হলো মানবিক পুলিশ। এখন হয়তো লোকজন ভাবছে পুলিশ সচল হয়নি। পুলিশ কিন্তু আগের থেকে এখন আরও বেশি সক্রিয়।

র‌্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনা ঘটেছে- এ বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, র‌্যাবের পোশাক পরে যে ঘটনাটা ঘটেছে, এটা নিয়ে আমরাও খুব উদ্বিগ্ন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, এটার সঙ্গে যেই জড়িত, আমরা যত তাড়াতাড়ি সম্ভব যাতে আইনের আওতায় তাদের নিয়ে আসতে পারি।

ভারতের পুশ ইন চলছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টা বলেন, আমরা এ ব্যাপারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করেছি। ভারতে আমাদের যে হাইকমিশনার আছেন তিনিও আমাদের অফিসে এসেছিলেন। আমরা বলেছি আমাদের দেশের নাগরিক যদি ভারতে থেকে থাকে, প্রোপার চ্যানেলে পাঠাও। আমরা নেবো। জঙ্গলের মধ্যে, নদীর মধ্যে, লেকের মধ্যে ফেলে দেওয়া- এটা কোনো সভ্য দেশে হওয়া উচিত না।

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা প্রস্তুত? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন। ওনারা যে সময় ঘোষণা করবেন, আমার মনে হয় আইনশৃঙ্খলা বাহিনী ওই সময় প্রস্তুত। পুলিশও প্রস্তুত আছে।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…