সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবারো জানালেন না কৃষি অফিসার! কলারোয়ায় কৃষকদের প্রোগ্রামে জেলা প্রশাসক

বরাবরের মতো এবারো কৃষি ও কৃষকদের নিয়ে আনুষ্ঠানিক অনুষ্ঠানের বিষয়ে প্রেসক্লাবসহ সাংবাদিক সংগঠনকে কিছুই জানালেন না কলারোয়া উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম। বিগত দিনে রাষ্ট্রীয় আনুষ্ঠানিক অনুষ্ঠান সম্পর্কে ‘না জানানো’র পুনরাবৃক্তি ঘটনালেন বুধবারও। এদিন বিকেলে কৃষি ও কৃষকদের নিয়ে আনুষ্ঠানিক বড় অনুষ্ঠানে যোগদান করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। ২/১ দিন আগেই জেলা প্রশাসকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত হলেও গণমাধ্যমকর্মী ও সংগঠনকে অনুষ্ঠান সম্পর্কে বরাবরের মতো কিছু জানালেন না কৃষি অফিসার রফিকুল ইসলাম।

এ বিষয়ে সেল ফোনে তিনি ৩/৪ জন সাংবাদিকের নাম বলে জানান, ‘তাদের বলা হয়েছে।’ প্রেসক্লাবকে জানিয়েছেন কিনা এমন প্রশ্নে তিনি কোন সদুত্তর দিতে পারেন নি।

বিষয়টি জানালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী বলেন, ‘আমি আগেই তাকে সাংবাদিক সংগঠনগুলোকে জানাতে বলেছিলাম। তবে কেন মিচিং হয়েছে জানি না। এ ব্যাপারে আমি তার সাথে কথা বলবো।’

এদিকে, বুধবার (২৫ আগস্ট) বিকেলে কলারোয়ায় কৃষকদের নানান কর্মযজ্ঞতা পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। গ্রীষ্মকালীন টমেটো ক্ষেত পরিদর্শন, কৃষকদের চাষপ্রণালীর স্টল পরিদর্শন ও কৃষক সমাবেশে যোগ দেন তিনি।

পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় আয়োজিত মাঠ দিবস ও কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন জেলার শীর্ষ এই সরকারি কর্মকর্তা।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে উপজেলার বামনখালি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান কলেজ প্রাঙ্গণে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম।

কলারোয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব বিএম নজরুল ইসলাম, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আবু নসর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমীন, সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো.নুরুল ইসলাম, স্থানীয় যুগীখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হাসান ও জালালাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কৃষিবিদ খালেদ সাইফুল্লাহ, আইপিএম স্কুলের সদস্য কৃষক আবদুল লতিফ, কৃষক আফসার আলী সানা, জাহাঙ্গীর আলম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার আবির হোসেন।

পবিত্র কোরআন তেলওয়াত করেন নারায়নপুর উত্তরপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মনিরুজ্জামান ও গীতা পাঠ করেন তাপস রায়।

পরে জেলা প্রশাসক হুমায়ুন কবির মাঠ দিবসে কৃষকদের দেওয়া ৫টি স্টল পরিদর্শন করেন। সবজি চাষের প্রণালিসহ অন্যান্য চাষপ্রক্রিয়া, কীটনাশক ব্যবহারসহ এ সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরা হয় স্টলগুলোতে।

এর আগে যুগিখালী ইউনিয়নের কামারালীতে কৃষকদের গ্রীষ্মকালিন টমেটো ক্ষেত পরিদর্শন করেন জেলা প্রশাসক।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ফসলের নিবিড়তা ও উৎপাদনশীলতা বৃদ্ধিকরণে একাধিক ফসলীভিত্তিক ফসলধারায় বিভিন্ন ফসল উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করেন।

সমাবেশ শেষে ৫০ জন প্রান্তিক কৃষক পরিবারের মাঝে পরিবার প্রতি ২ হাজার ৮ শত টাকাসহ সনদপত্র প্রদান করা হয়েছে।
মাঠ দিবসে টমেটো চাষসহ আইপিএম এর উপাদান সমূহ’র প্রদর্শিত বুথ পরিদর্শন শেষে অতিথিবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত