শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এসএসসি পরীক্ষা: কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জাম, কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে রোববার (৩০ এপ্রিল)। এবার মোট পরীক্ষার্থী ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। দেশের সব কেন্দ্রে ইতোমধ্যে পৌঁছে গেছে পরীক্ষার সরঞ্জাম। আর শিক্ষাবোর্ড বলছে, প্রশ্নফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এছাড়া কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা দিয়েছে বিভিন্ন জেলা প্রশাসন। আর পরীক্ষা চলাকালীন সময়ের আগে থেকে পরে পর্যন্ত পার্শ্ববর্তী ফটোকপি ও মোবাইলের দোকান বন্ধেরও নির্দেশনা দেয়া হয়েছে।

জানা গেছে, নির্ধারিত সময়ের দুই মাস পর রোববার শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। পুনর্বিন্যাসকৃত সিলেবাস হলেও এবার পরীক্ষা হবে সব বিষয়েই। ১০০ নম্বরের পরীক্ষায় সময় থাকছে ৩ ঘণ্টা।

এবার গত বছরের চেয়ে পরীক্ষার্থীর সংখ্যা, অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও কেন্দ্রের সংখ্যাও বেড়েছে। প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে।

ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে উত্তরপত্রসহ পরীক্ষার আনুষঙ্গিক সরঞ্জামাদি। বসানো হয়েছে আসন বিন্যাস। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হবে।

কারিগরি ও মাদরাসাসহ ১১টি শিক্ষাবোর্ডের সব প্রস্তুতির কথা জানিয়ে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলছেন, ইতোমধ্যে সব কেন্দ্রে উত্তরপত্রসহ পরীক্ষার আনুষঙ্গিক সরঞ্জামাদি পৌঁছে গেছে । এবার প্রশ্নপত্র থানা থেকে বের করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।

শিক্ষাবোর্ডের দাবি, প্রশ্ন প্রণয়ন থেকে বণ্টন প্রক্রিয়ায় প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই। সামাজিক যোগাযোগমাধ্যম সার্বক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি কেন্দ্রের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নজরদারি করবে। কেউ গুজব ছড়ালে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান তপন কুমার সরকার।

এদিকে পরীক্ষা উপলক্ষে ২৩ মে পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আর পরীক্ষা চলাকালে কেদ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী